| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মোবাইল কিনে না দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলায় নতুন মোবাইল কিনে না দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে পূজা রানী (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বাবা-মেয়ের মৃত্যু

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা-মেয়ে। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন।

বিস্তারিত...

মানিকগঞ্জে লিকুইড অক্সিজেনবাহী লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ

মানিকগঞ্জে লিকুইড অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসটিতে আগুন ধরে পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

বাগেরহাটে মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে মতবিনিময় সভা

ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে তরুণী ও গর্ভবতী মায়েদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখা। একই সঙ্গে হাম সংক্রমণ মোকাবিলা ও আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে বাগেরহাটের সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের আগেই হলো এমন ভয়াবহ হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর ক্যাম্পটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উদ্বোধনের কথা ছিল। তবে রোববার দিবাগত রাতে সলিমপুরে প্রবেশের প্রধান সড়কসহ চারটি রাস্তা কেটে ফেলেছে সন্ত্রাসীরা। তারা ডাম্প ট্রাক ও স্কেভেটর দিয়ে চারটি সড়ক কেটে এলাকায় প্রবেশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া রাত আড়াইটার দিকে আলীনগর ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। এ সময় তারা দায়িত্বরত র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিস্তারিত...

বাগেরহাটে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের

বাগেরহাটে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি দখল, শারীরিক ও মানসিক নির্যাতন, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।

বিস্তারিত...

মেলান্দহে নদীতে বিলীন উর্মা ব্রিজ, চলাচলে ভোগান্তিতে দুই উপজেলার মানুষ

মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা ও রোকনাইপাড়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত যমুনা নদীর শাখা উর্মা নদীর ওপর নির্মিত উর্মা ব্রিজটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই উপজেলার হাজারো মানুষ।

বিস্তারিত...

আকাশ সংস্কৃতির গ্রাসে মানবিকতা, শিকড়ে ফেরার ডাক ঠাকুরগাঁওয়ে

খুন, ধর্ষণ কিংবা মব ভায়োলেন্সের মতো ঘটনা মানুষের সৃজনশীল ও মননশীল প্রতিভাকে গ্রাস করছে। এমন সামাজিক ও মনস্তাত্ত্বিক সংকটের মুখে নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতির শিকড়ে ফিরিয়ে নিতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সমাবেশ।

বিস্তারিত...

চাঁদা না দেওয়ায় ইজারাদারসহ ৬ জনকে কুপিয়ে জখম

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশু ও সফিক গাজীসহ ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

বিস্তারিত...

শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত

চাঁদপুরের শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের চাপায় রবিউল আলম (৫২) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালক।

বিস্তারিত...

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রদলের এক নেতার দায়ের করা হামলা ও হত্যার হুমকির মামলায় রোববার (২৪ মে) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

বিস্তারিত...

টাঙ্গাইলে রডভর্তি ট্রাক উল্টে ১৫ জন নিহত

টাঙ্গাইলে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার ভোরে যমুনা সেতুর পূর্বপাড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সশস্ত্র হামলা, অভিযান চলছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা একযোগে হামলা চালিয়েছে। এ সময় র‍্যাব সদস্যদের সঙ্গে হামলাকারীদের প্রায় দুই ঘণ্টা গুলিবিনিময় হয়।

বিস্তারিত...

পটিয়ায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১

চট্টগ্রামের পটিয়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শরিফুল ইসলাম আইয়ুব (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ঢাকার সাভারে স্বামী বাসায় না থাকার সুযোগে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে আসামি করে মামলা করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪