| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : চট্টগ্রাম জেলা প্রশাসক

হুইলচেয়ারের চাকা ঘুরতেই যেন বদলে গেল প্রতিবন্ধী শওকত হোসেনের পৃথিবী। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নতুন মোটরচালিত হুইলচেয়ারে বসে ছিলেন ২৮ বছর বয়সী শওকত হোসেন।

বিস্তারিত...

নেত্রকোণার মদনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোণার মদন উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বাগজান গ্রামের সামনের হাওরে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম এরশাদ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাহী নেওয়াজ খাঁর ছেলে।

বিস্তারিত...

উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়ায় সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ ও রহস্যজনক নীরবতার সুযোগে সরকারি সম্পত্তির ওপর অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছে।

বিস্তারিত...

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

রিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের শংকর পাশা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বিস্তারিত...

শেরপুরে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক

শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (৩৬) নামে এক পল্লী পশু চিকিৎসককে আটক করেছে পুলিশ। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

বিস্তারিত...

প্রবাসী ও মৃত ব্যক্তিরা নিচ্ছে চাল, বাদ পড়ছে প্রকৃত জেলেরা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণকে কেন্দ্র করে চিংড়াখালী ইউনিয়নে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। স্থানীয় জেলেদের দাবি, রাজনৈতিক প্রভাব, জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ এবং স্লিপ বাণিজ্যের কারণে প্রকৃত জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিস্তারিত...

কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারে মিলল আড়াই লাখ টাকার গাঁজা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় গ্যাস সিলিন্ডার কেটে উদ্ধার করা হয়েছে ৮ কেজি ভারতীয় গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

বিস্তারিত...

লিচুর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গণপিটুনি দিয়ে কারাগারে

গাইবান্ধায় এক শিশুকে লিচুর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইমরান সরকার নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদরের বিষ্ণুপুর এলাকায়। এ ঘটনায় গণপিটুনির পর অভিযুক্ত যুবককে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ১

শেরপুর সদর উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণ এবং গর্ভপাতের অভিযোগে সুন্নত আলী সন্তু (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় মূল অভিযুক্ত কাউছার মিয়া (২৪) কে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বিস্তারিত...

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খুলিবিহিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির মাথার খুলি আলাদা হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত ১১টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

গোলাপগঞ্জে স্বামীর শাবলের আঘাতে গৃহবধূ নিহত

সিলেটের গোলাপগঞ্জে শাবল দিয়ে আঘাত করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর আওয়ামী নেতা কর্মীদের হামলা

নরসিংদীর চরাঞ্চলে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্য আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখননগর বীরগাঁও ও সাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বাড়ির পাশে আম কুড়াতে যাওয়া শিশুকে অস্ত্রের মুখে ধর্ষণচেষ্টা

ফরিদপুরের সালথা উপজেলার একটি গ্রামে ৯ বছরের এক কন্যাশিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) বেলা দুইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।

বিস্তারিত...

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত গোডাউন থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত গোডাউন থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত সোয়া ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে: ইউএনও

ময়মনসিংহের তারাকান্দা ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন কাচারি পুকুর দীর্ঘদিন অপরিত্যক্ত থাকায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে পুকুরটি সংস্কারের কাজ শুরু হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪