| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত শেরপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ মে) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জীবন ও নয়ন নামের দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-মুজিবনগরে সড়কে বন্দর এলাকার পিটিআই মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে জীবন (২২) এবং রায়পুর খন্দকার পাড়ার হাফিজুর রহমানের ছেলে নয়ন (১৮)। তারা সম্পর্কে বন্ধু ছিলেন বলে নিহতের পরিবার জানিয়েছেন।

বিস্তারিত...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

বিস্তারিত...

শিশুধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

জয়পুরহাটে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল–এ চিকিৎসাধীন রয়েছে।

বিস্তারিত...

যশোর ঝিকরগাছায় মিম হত্যা মামলায় আটক ৫

যশোর ঝিকরগাছায় আলোচিত ব্যবসায়ী আবু হুরাইরা মিম হত্যা মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিস্তারিত...

এনসিপির অভিযোগ, মামলা না নিয়ে টালবাহানা পুলিশের

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মামলা না নেওয়ার অভিযোগে দলটির নেতাকর্মীরা থানায় অবস্থান কর্মসূচি পালন করলে পরে থানার গেট ভেঙে ফের হামলার অভিযোগ ওঠে।

বিস্তারিত...

সাভারে শিশুধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাভারের আমিনবাজার এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক (৬৯) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমিনবাজারের পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিস্তারিত...

ডিম মারায় মামলা: রাত ১০টায় থানা ত্যাগ নাসির উদ্দীন পাটোয়ারীর

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও একশ’জনকে আসামি করা হয়েছে।

বিস্তারিত...

বাবার অভিযোগে কারাভোগ, মুক্তির পর বাবাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। মা–বাবার দেওয়া অভিযোগে এক মাস কারাভোগের পর বাড়ি ফিরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

চট্টগ্রামে একদিনে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২

নগরের বায়েজিদ বোস্তামী থানার মান্ডাটিলা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হাসান (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বগুড়া সিটি কর্পোরেশন কর্মীদের ৪৩ লাখ টাকার বোনাস দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৩ লাখ ৫৫ হাজার টাকার বোনাস প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশান কার্যালয়ে বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বোনাসের চেক গ্রহণ করেন।

বিস্তারিত...

বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে খুঁটি স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া আপত্তি ও কঠোর অবস্থানের কারণে সেই খুঁটি সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বিস্তারিত...

পুকুরে নেমে প্রাণ গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর

বেড়াতে এসে পুকুরে গোসলে নেমে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

মাদারগঞ্জে পানিতে ডুবে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে পৃথক ঘটনায় ইয়াছিন ও লিজা মনি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) উপজেলার পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঘটনার পর প্রতিবাদ নয়, আগে প্রতিরোধ গড়তে হবে : চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় হাসপাতালে গিয়ে সমাজে মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, ঘটনা ঘটার পর শুধু প্রতিবাদ করলেই হবে না, অপরাধ ঘটার আগেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪