| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেফতার ১

চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় কামরুল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

মাগুরায় পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, জেলা জিএম সাসপেন্ড, বিদ্যুৎ মন্ত্রীর দু:খ প্রকাশ

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক এই বিল দেখে হতবাক গ্রাহক ও তাঁর পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে বিদ্যুৎ বিভাগের শীর্ষ পর্যায়ে তৎপরতা শুরু হয়।

বিস্তারিত...

শিক্ষা ও সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নওগাঁর আত্রাইয়ের কৃতি সন্তান, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। শিক্ষা বিস্তার, কারিগরি শিক্ষার প্রসার এবং বহুমুখী সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আজ উত্তরবঙ্গের অন্যতম এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

বিস্তারিত...

ভোজ্যতেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও দেশীয় বাজারে ভোজ্যতেলের প্রকৃত প্রভাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনার পরই তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার চূড়ান্ত ও যৌক্তিক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিস্তারিত...

বগুড়ায় যুব প্রশিক্ষণার্থীদের সফল খামারি হওয়ার প্রত্যাশা

বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলছে বগুড়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সফল উদ্যোক্তা ও খামারি হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রশিক্ষণার্থীরা।

বিস্তারিত...

গাংনীর দুই সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্তে অভিযান চালিয়ে ৮ লাখ ৮১ হাজার ২৪৫ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে ৪৭ বিজিবি।

বিস্তারিত...

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

নাটোরের লালপুরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক আলী উধনপাড়া (হাজির মোড়) গ্রামের মৃত জুড়ান মন্ডলের ছেলে।

বিস্তারিত...

শরীয়তপুরে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করলেন সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুরে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে মেঘনায় জেলের জালে ২৮ কেজির পাঙ্গাশ, নিলামে বিক্রি ৩৪ হাজার টাকায়

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙ্গাশ মাছ। পরে মাছটি উন্মুক্ত নিলামে ৩৪ হাজার ৫০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের পাঙ্গাশটি দেখতে মাছঘাটে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

বিস্তারিত...

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশবনের একটি অংশে আগুন দেয় দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুইটি মোটরসাইকেলের ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনের অভিযোগে রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

ভাঙ্গায় ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

বিস্তারিত...

আশ্বিনের মাঝামাঝিতেই তেঁতুলিয়ায় শীতের আগমনী বার্তা

বাংলা আশ্বিন মাসের মাঝামাঝি সময়েই দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের ঘন কুয়াশা, হিমেল বাতাস আর ঠান্ডার পরশে বদলে যেতে শুরু করেছে এখানকার প্রকৃতির চেনা রূপ। সকাল গড়ানোর আগেই কুয়াশার সাদা চাদরে ঢেকে যাচ্ছে রাস্তা, গাছপালা, ফসলের মাঠ ও সমতলের বিস্তীর্ণ চা-বাগান।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পুলিশের কিশোর গ্যাং বিরোধী অভিযান: ৫ ঘন্টায় আটক ১৮২

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ১৮২ জনকে আটক করেছে জেলা পুলিশ। ‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয়টি থা

বিস্তারিত...

ওসির সামনে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুঁমকি এনসিপি নেতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক এনসিপি নেতার উপর হামলার ঘটনার পর ‘আর কোনো কর্মীর উপর হামলা হলে থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪