| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শৈলকুপায় সওজের উচ্ছেদ অভিযান, অপসারণ ২২ স্থাপনা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শেখপাড়া-লাঙলবাধ আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলিকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অধিগ্রহণ করা জমির ওপর গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

বিস্তারিত...

ফতুল্লায় যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পলাশ হোসেন আকাশ নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহীনের বিরুদ্ধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন তার স্বজন ও এলাকাবাসী। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

সেতু নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী

বাউফলের বগা এলাকায় লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত ‘স্বপ্নের সেতু’ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের মুখোমুখি হয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

বিস্তারিত...

মানিকগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা

সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মঙ্গলবার (১৯মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

বগুড়া সিটি করপোরেশনের নতুন প্রশাসক

বগুড়া সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে যোগদান করেছেন এম আর ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

বিস্তারিত...

নাটোরের লালপুর থেকে অস্ত্র ও একটি প্রাইভেটকার সহ ৪ জন আটক

নাটোরের লালপুরে একটি বিদেশী পিস্তল,১০ রাউন্ড গুলি,দুটি ম্যাগজিন ও একটি প্রাইভেটকার সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে থেকে অস্ত্র ও প্রাইভেটকার সহ তাদের আটক করা হয়।

বিস্তারিত...

নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নড়াইলে আধুনিক পদ্ধতিতে মৌমাছি পালন প্রশিক্ষণ

নড়াইলে আধুনিক পদ্ধতিতে মৌমাছি পালনের কৌশল এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভওয়াখালী ব্র্যাক রিজিওনাল অফিসের সেমিনার কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।

বিস্তারিত...

কালাইয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

জয়পুরহাটের কালাই উপজেলায় “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানাধীন দেবীপুর এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

সোনারহাট সীমান্তে বিজিবির বিএসএফের পাল্টা গোলাগুলি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

১০ গ্রেডের (পিআইও) এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিলের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। মাত্র ১০ বছরের চাকরি জীবনে তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত...

তারাকান্দায় ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ঈদে গরুর দাম না পাওয়ার শঙ্কায় কুষ্টিয়ায় গরুর খামারিরা

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার গরুর খামারিরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। গরুর খাদ্যের উচ্চমূল্য ও বাজারে দামের অনিশ্চয়তায় কাঙ্ক্ষিত মূল্য না পেলে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন জেলার খামারিরা।

বিস্তারিত...

নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

নেত্রকোণায় তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা” শুরু হয়েছে। মঙ্গলবার সদর ভূমি কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪