| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাকসুতে এক বিভাগ থেকে তিন ভিপি, পাঁচ জিএসসহ ৩৪ জন নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি ও জিএস-সহ ইসলামিক স্টাডিজ বিভাগের ৩৪ জন নির্বাচিত হয়েছেন। এক বিভাগ থেকে এতজন নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিস্তারিত...

রাবি: সিনেটে ৫ ছাত্র প্রতিনিধির কে কত ভোট পেলেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ নির্বাচনের পাশাপাশি ৩৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। ৫ পদের জন্য এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৫৮ জন প্রার্থী। তবে রাকসুর শীর্ষ পদে যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে ৪ জন সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছেন। নির্বাচিত ৫ জনের মধ্যে ৩ জনই ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের।

বিস্তারিত...

যে দুই কারণে রাকসুতেও ভরাডুবি ছাত্রদলের

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও ভরাডুবি হলো বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের।এমন পরাজয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, মূলত দুটি কারণে এমন ভরাডুবির জন্য দায়ী। এরমধ্যে একটি হচ্ছে, শিক্ষার্থীদের সঙ্গে যুক্ততা কম থাকা ও আরেকটি ছাত্রদলের নির্বাচন পেছানোর চেষ্টা করা।

বিস্তারিত...

অপ্রাপ্তি—আশা—হতাশা নিয়ে ২১ বছরে জবি

সাফল্য ও গৌরবের ২০ বছর পার করল উচ্চশিক্ষা বিস্তারে সময়ের সেরা বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ২০ অক্টোবর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’। সুদীর্ঘ দেড়’ শ বছরেরও বেশি পুরোনো পুরান ঢাকার এই প্রতিষ্ঠানটি সংস্কৃতির ধারক-বাহক। গৌরব, ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে এ প্রতিষ্ঠানের অবদান কম নয়।

বিস্তারিত...

রাকসু হল সংসদের ২৫৫ পদের একটিও পায়নি ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পাশাপাশি হল সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল। প্রতিটি হল সংসদের ভিপি, জিএস, এজিএস পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

বিস্তারিত...

রাকসু নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের ব্যতিক্রমী মিলনমেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজিত প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মিলনমেলা। শনিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বিজিত প্রার্থীদের উদ্যোগে এই মিলনমেলা আয়োজন করা হয়।

বিস্তারিত...

রাবিতে ছাত্র শিবিরের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টার দিকে শহীদুল্লাহ কলা ভবনের পাশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে তিনটি গ্রুপে ভাগ হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।

বিস্তারিত...

রাকসুতে ৯৮৭ ভোট পেয়ে ৫১ বছর বয়সী মোর্শেদের অনুভূতি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেননি। মোট ৯৮৭ ভোট পেয়েছেন তিনি। তার এই অংশগ্রহণ ক্যাম্পাসজুড়ে ভালো সারা ফেলেছে, কারণ দীর্ঘদিন পর রাকসু নির্বাচনে এত বয়স্ক প্রার্থী দেখা গেছে। আর ভোটের পর জানিয়েছেন নিজের অনুভূতিও।

বিস্তারিত...

প্রস্তুত করা হচ্ছে রাকসু ভবন, রোববার বসতে পারবেন নির্বাচিতরা

দীর্ঘ ৩৫ পর অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ২৩টি পদের মধ্যে ভিপি, এজিএসসহ ২০টি পদেই জয়লাভ করেছেন তারা। বাকি তিনটি পদের একটিতে ছাত্রদল প্যানেলের, একজন সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র একজন জয়লাভ করেছে।

বিস্তারিত...

সিনেটে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আম্মার

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন 'আধিপত্যবিরোধী ঐক্য' প্যানেলের সালাহউদ্দিন আম্মার। এছাড়াও তিনি সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন।

বিস্তারিত...

রাকসুর জিএস কে এই আম্মার

রাকসু নির্বাচনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহ উদ্দীন আম্মার।

বিস্তারিত...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বিস্তারিত...

রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে বিজয়ী সুজন চন্দ্র

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত "সম্মিলিত শিক্ষার্থী জোট" প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে অংশ নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র।

বিস্তারিত...

ধর্ষকের ফাঁসির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরের মৌচাকে এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে জয় কুমার দাস নামের এক যুবক এবং তার সহযোগীদের বিরুদ্ধে। ওই গণধর্ষণের প্রতিবাদে ধর্ষকের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

বিস্তারিত...

রাকসু’তে ছাত্রদলের প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক হলেন ফুটবলার নার্গিস

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম" প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জাতীয় দলের ফুটবলার মোসা. নার্গিস আক্তার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪