দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি ও দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে ‘শিক্ষার্থীদের খাবার হোক নিরাপদ ও স্বাস্থ্যকর’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি)-এর শিক্ষার্থী ইমন ইসলাম, যিনি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল এবং শারীরিকভাবে প্রতিবন্ধী। নিজের পক্ষে কখনোই হুইলচেয়ার কেনা তার সম্ভব ছিল না। তার জন্য একাউন্টিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়েছেন।
হট্টগোলের পর অবশেষে শপথ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও হোস্টেল সংসদের নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগটির চারজন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিভাগের অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর ফলাফল বুধবার (২২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২২ অক্টোবর) বিকেল থেকে প্রশাসনিক ভবন-১ এর সামনে এই কর্মসূচি শুরু করেন তারা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নারী হেনস্তার অভিযোগে তার শাস্তির দাবিতে মধ্যরাতে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি শুরু করেন তারা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাকসু ) ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ফের সরব হয়েছেন শিক্ষার্থীরা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনা বাস্তবায়নের দাবি জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা আজ এক সংবাদ সম্মেলন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদে নির্বাচিতদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচিতদের আগামী বৃহস্পতিবার শপথ পাঠ করাবেন উপাচার্য ইয়াহ্ইয়া আখতার। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এক আদেশে ফল ঘোষণার পর নির্বাচন কমিশন সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের জন্য টিএসসিতে পৃথক নামাজের স্থানের ব্যবস্থা করা, অবিলম্বে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন আয়োজন করাসহ ৬ দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা।
ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী জুবায়েদ হোসেনের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।