রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ৬৯ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন খান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পর্যবেক্ষণে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। নির্বাচন শেষে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই কমিটিতে থাকা শিক্ষকেরা বলেছেন, ভোটগ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি। তবে ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে নির্বাচনের কিছু অসঙ্গতি তুলে ধরেছেন বামধারার গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেল। আজ বৃহস্পতিবার( ১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব অসঙ্গতি তুলে ধরেন প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে শহিদুল্লাহ একাডেমিক ভবন কেন্দ্রে ভোট ১ ঘণ্টা বন্ধ ছিলো বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সভাপতি) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। অন্যদিকে সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সকল কেন্দ্রের ব্যালট বাক্স। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ভোটগণনা।
শান্তিপূর্ণ পরিবেশে রাকসুতে শেষ হয়েছে ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। ১৭ ঘণ্টার মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্বাচন কমিশনের। এবার কেন্দ্রীয় সংসদে ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার আশায় কর্তৃপক্ষ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে নানা অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি (সহসভাপতি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলে ওয়াশিং মেশিন এবং পানির ফিল্টার স্থাপন করেছে শাখা ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নিরাপদ পানি পান প্রকল্পের অংশ হিসেবে ছাত্রী হলে এসব সরঞ্জাম দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সকাল ৯ টায় ভােট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল চারটায়। চারটি যৌথ বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয়ে ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স গণনার জন্য নেওয়া হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ড. মুহাম্মদ শহিদুল্লাহ একাডেমি ভবনের ১৫০ নম্বর কক্ষে আগে থেকে স্বাক্ষর করা দেড়শ ব্যালট পাওয়া গেছে। এ ঘটনায় কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মন্দির স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলসহ অন্যান্য ক্রিয়াশীল সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (রাকসু) নির্বাচনে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে বলে জানিয়েছেন, কমিশনার মোস্তফা কামাল আকন্দ।
রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুই ঘণ্টায় ভোট পড়েছে ২১ শতাংশ । বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় এই তথ্য জানান,রাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।