ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রাটা ভালো হলো না। প্রথম ম্যাচেই তিন গোল খেয়ে হার হামজা চৌধুরীদের কাজটা কঠিন করে দিয়েছে। দাঁড় করিয়ে দিয়েছে কঠিন এক সমীকরণের সামনে।
সুদিন ফিরছে। জয়ে ফিরেছে বাংলাদেশ। এশিয়ান গেমস হকিতে টানা দুই হারের পর এবার টানা দ্বিতীয় জয় পেয়েছে। আজ ইন্দোনেশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আমিরুল ইসলামরা।
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমার্ধে দুই গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কয়েকটি সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পায়নি বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কেন এতটা এগিয়ে, মাঠে তারই প্রমাণ দিচ্ছেন মালয়েশিয়ার ফুটবলাররা। ১৩৬ নম্বরে অবস্থান করা দলটির সামনে ছন্নছাড়া ফুটবল খেলেছে বাংলাদেশ। অন্যদিকে মালয়েশিয়া খেলেছে দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল। ফলে প্রথমার্ধেই বাংলাদেশ হজম করেছে দুই গোল।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই চক্রে এখনো বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকায় ফাইনালে ওঠার সুযোগও দেখছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
গায়ের জার্সিটা সাদা নয়, অলরেড হওয়ার কথা ছিল কিলিয়ান এমবাপ্পের। তবে শেষ মুহূর্তে সম্পর্ক বদলে যায় একটি পলকে।
চারদিন আগে ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলের বিপক্ষে দারুণ জ য়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচে গোল করেছিলেন লিওনেল মেসি। এমএলএস রেগুলার সিজনে ফিরেও তিনি গোলের দেখা পেলেন, কিন্তু লিগে তাদের জয়খরা বেড়ে দাঁড়াল চার ম্যাচে।
এশিয়ান গেমসের সেমিফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের ওপেনার শেফালি ভর্মা। তার সেঞ্চুরিতে ভর করে ১৯৫ রানের বিশাল পুঁজি পায় ভারত। জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে শেফালির রানও করতে পারেনি পুরো বাংলাদেশ দল। ৮১ রানে অলআউট হয়ে ১১৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।
২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলে ছিলো মহাতারকা লিওনেল মেসি। দ্বিতীয়বার সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরার কাছ থেকে খালি হাতে ফিরতে হয় এই ফুটবল ঈশ্বরকে।
বিশ্বকাপ জয়ের দুই মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে স্পেন। ২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশনস লিগ সামনে রেখে দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বকাপজয়ী ২৬ সদস্যের দলে এবার এসেছে চারটি পরিবর্তন।
প্রথম ওয়ানডেতে করেছিলেন মাত্র ৪ রান। দ্বিতীয় ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়লেন ট্রাভিস হেড। ৭৫ বলে সেঞ্চুরি করে এই প্রতিপক্ষের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্রুততম ওয়ানডে শতকের মালিক এখন এই বাঁহাতি ওপেনার।
মাত্র ১৫ বছর বয়সেই অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে ভারত জাতীয় দলে ডাক পেয়েছিলেন উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। তবে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা তার জন্য খুব একটা মসৃণ হয়নি।
মাঠে রোদ ফুটলেও ভেজা আউটফিল্ড শুকায়নি। ফলে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।
আর্জেন্টিনার জার্সিতে আরও একবার দেখা যাবে লিওনেল মেসিকে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। বুয়েনস এইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। ঘরের মাঠের দর্শকদের সামনে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতেই এই বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কথা উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধা