রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানায় এই ঘাতক।
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রাজধানী ঢাকার রাস্তায় লাল, সাদা আর নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কখনোই জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দেবে না। বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পানি সংকট মোকাবিলা এবং কৃষি ও পরিবেশ সুরক্ষায় পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসন্ন জাতীয় বাজেটকে শুধু সংখ্যাতাত্ত্বিক প্রবৃদ্ধির হিসাব নয়, বরং দরিদ্র ও সাধারণ মানুষের উন্নয়নের একটি ‘নৈতিক দলিল’ হিসেবে প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ সহযোগী ও তার ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ মে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব কোরবানির পশুর হাটে নারীদের জন্য বিশেষ ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছেন পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখা যায় অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
খুলনা সদর হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় রোগীদের সেবা, র্যাবিস ভ্যাকসিন সংকট এবং হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) ২৪ দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।
রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। এতে তেজগাঁও লিংক রোডে যান চলাচল ব্যাহত হয়।
দেশের পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিভিন্ন অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলেও সতর্ক করা হয়েছে।