অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার (২০ মে) সকালে এ তথ্য জানান আইনজীবী শিশির মনির।
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা তিন দফা মূল্য হ্রাসের অংশ হিসেবে এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর নিয়োজিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ও দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে তারা কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। বুধবার (২০ মে) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ : ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে যোগদান করে তিনি এসব কথা বলেন।
আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং মরক্কোর সঙ্গে সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ তুলে ধরে মরক্কোর ব্যবসায়ী প্রতিনিধিদলকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। মরক্কোর রাজধানী রাবাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার সঙ্গে বৈঠকে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হতে যাচ্ছে। বৃহস্পতিবার(১৯ মে) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত কমিটি এ সংক্রান্ত প্রস্তাবনা চূড়ান্ত করবে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও রাজস্ব সক্ষমতা বিবেচনায় নিয়ে একবারে নয়, বরং আগামী তিন অর্থবছরে তিন ধাপে এই নতুন বেতন কাঠামো শতভাগ বাস্তবায়নের কৌশল
রাজধানীর কাফরুলে বিদেশে যাওয়ার জন্য টাকা না পেয়ে সৎমাকে চাপাতি দিয়ে হত্যার ঘটনায় প্রায় দুই দশক পর রায় দিয়েছেন আদালত। বহুল আলোচিত এ মামলায় মো. শামসুল হক জুয়েলকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কলেজছাত্র হৃদয় হোসেনকে হত্যার পর মরদেহ গুমের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির জামিন আবেদন করা হয়েছে। তারা হলেন গাজীপুরের কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন এবং গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম।
রাজধানীর রমনার শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু লামিসাকে গলাকেটে হত্যার ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্ন করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদককারবারি ও ‘পিচ্চি রাজা’ নামে পরিচিত একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। এ সময় তার স্ত্রী তৃষা ও শ্যালকও সঙ্গে ছিলেন।
১৩ জুনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে বিএনপি, এনসিপিসহ ২৩টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৯ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে লিবিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে হাটের বাইরে বা রাস্তায় গরুর গাড়ি বা পশুবাহী কোনো যানবাহন নিয়ে টানাটানি বা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
নিখোঁজের ৬ দিন পর লুধিয়ানার একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে পাঞ্জাবি গানের জনপ্রিয় গায়িকা ইন্দের কৌরের মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, নীলন খাল থেকে গায়িকা ইন্দেরের