যশোরের বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রেনে অভিযান চালিয়ে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা আরও বাড়াতে দেশে নতুন করে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সেবার পরিধি বাড়াতে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলছে বলে জানান তিনি। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দৃঢ় ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওয়াশিংটন ডিসিতে এক দিনের সংক্ষিপ্ত সফর শেষ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। ১৮ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই সফরে তিনি যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।
মিসেবাকে আরও সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা দেওয়া হবে, যাতে দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর ভূমি ভবনে ভূমিসেবা মেলার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানো এবং তাকে হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এ মেলার উদ্বোধন করেন তিনি। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।
রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। সকাল ৭টায় যা নিয়ন্ত্রণে আনা হয়।
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি সাতভিটা এলাকার আশিকুর রহমানকে (২৪) রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরিবার পেয়েছে ৩০ লাখ টাকার অনুদানও। তবে অনুসন্ধানে উঠে এসেছে, আশিকুর জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না; বরং তিনি দীর্ঘদিন ধরে মস্তিষ্কে সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কয়েক সপ্তাহ আগেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ছিল তীব্র ভিড়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও পিকআপভ্যান নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো চালকদের। তবে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বদলে গেছে সেই চিত্র। এখন রাজধানীর অধিকাংশ পাম্পেই নেই দীর্ঘ সারি বা বাড়তি চাপ। স্বাভাবিক ছন্দে ফিরেছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা।
বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার (১৮ মে) সকাল ১১টায় এই কর্মসূচি পালন করে তারা।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ‘দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সৌদি প্রবাসী মোকাররম মিয়া (৩৭) হত্যার ঘটনায় প্রধান আসামি হেলেনা বেগম (৪০) ও তার মেয়ে হালিমা আক্তারকে (১৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর র্যাব-৩।