| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাত কলেজ নিয়ে গঠিত হবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ নিয়ে নতুন ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিস্তারিত...

৫৩ ভুয়া জুলাইযোদ্ধার গেজেট বাতিল

রংপুর বিভাগে ৫৩ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বিস্তারিত...

প্রথমবার ভোট দেবে রেকর্ডসংখ্যক তরুণ: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দিতে পারবে। বিগত স্বৈরশাসনের অধীনে অনুষ্ঠিত তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোটাধিকারের সুযোগ না পাওয়া তরুণরাই এবার ভোটকেন্দ্রে অংশ নেবে বলে তিনি মন্তব্য করেন।

বিস্তারিত...

প্রসিকিউটর ভবনের সামনে বিস্ফোরণ

ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বরের পাবলিক প্রসিকিউটর (পিপি) কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে রেবতী ম্যানশন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিস্তারিত...

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিল্লি গেলেন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লি পৌঁছেছেন ।

বিস্তারিত...

হাসিনা–কামালকে ফেরাতে চিঠি প্রস্তুত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন,

বিস্তারিত...

সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষিকা ‘অসুস্থতাজনিত কারণে’ মারা গেছেন: উপদেষ্টা

প্রাথমিকের সহকারী শিক্ষিকা নানা রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে

বিস্তারিত...

পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করলেন সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিসহ পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই অ্যাপটির উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠান গণতন্ত্রের

বিস্তারিত...

কাশিমপুর কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মুরাদ হোসেন (৬৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

বিস্তারিত...

নিবন্ধন পেতে সাত দলের আবেদন পুনর্বিবেচনা করবে ইসি

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় আমজনতার দলসহ সাত দলের আবেদন পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি রফিকুল আমীনের নেতৃত্বাধীন আমজনগণ পার্টির আবেদনও পুনরায় যাচাই করবে কমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

বিস্তারিত...

৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল

তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪