| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। গত ২২ জুন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফর করে। প্রতিনিধি দলটি বেইজিং গ্রেট হলে সিপিসির নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।

বিস্তারিত...

জামায়াতের সঙ্গে জোটে না যেতে নাহিদকে ৩০ নেতার চিঠি

জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোটে না যেতে আহ্বায়ক নাহিদ ইসলামকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন সমকালকে চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকারের বিষয়টি অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

ঢাকায় ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত গোলটেবিল সংলাপে সংখ্যালঘুদের উপর চলমান সহিংসতা ও বিচারহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয়

বিস্তারিত...

এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র নির্বাচন করবেন তাসনিম জারা

এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান। তবে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে জানিয়েছেন। তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ এনসিপির যুগ্ম আ

বিস্তারিত...

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মহিউদ্দিন রনি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দ্দিন রনি।

বিস্তারিত...

মনোনয়নপত্র নিলেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির একাংশের শীর্ষ নেতারা নিজ নিজ সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

দলীয় নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন।

বিস্তারিত...

ভারত বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে। তাঁর দাবি, বাংলাদেশের নিজস্ব কালচার, গান-বাজনা ও সামগ্রিক সাংস্কৃতিক পরিচয় ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে তিনি শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিস্তারিত...

শ্বশুরবাড়ি গেলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর ধানমন্ডিতে শ্বশুরবাড়ি মাহবুব ভবনে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন থেকে তাকে বহনকারী গাড়িবহর তার শ্বশুরবাড়ির উদ্দেশে যাত্রা করে বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর গুলশান এভিনিউয়ের ১৯

বিস্তারিত...

তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন রোববার

ভোটার তালিকায় নাম তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নথি রোববার (২৮ ডিসেম্বর) কমিশনের কাছে উত্থাপন করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে দুপুরে তারেক রহমান ও তার কন্যা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে ভোটার নিবন্ধন সম্পন্ন করেন।

বিস্তারিত...

আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রমজানুল করিম নামের একজন এনসিপি কর্মী, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র নেন। বিষয়টি আপাতত গোপন রাখা হয়েছিল।

বিস্তারিত...

শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান এবং সাবেক কৃষি ও যোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার পর রাজধানীর বনানী কবরস্থানে তিনি কবর জিয়ারত করেন।

বিস্তারিত...

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।

বিস্তারিত...

ভোটার হচ্ছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানও

ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ২৬ মিনিটে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রবেশ করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪