| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপির মনোনয়ন: কোথাও বিক্ষোভ কোথাও আনন্দ মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন পছন্দের প্রার্থীর মনোনয়ন প্রাপ্তির খবরে জেলায় জেলায় আনন্দে মেতে ওঠেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। দেখা গেছে ভিন্ন চিত্রও।

বিস্তারিত...

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরীক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

এটাই হয়তো আমার শেষ নির্বাচন: ফখরুল

এই নির্বাচন হয়তো শেষ নির্বাচন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৭মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

বিস্তারিত...

মাদারীপুর-১ আসনে ‘বিতর্কিত’ কামাল মোল্লার প্রার্থিতা স্থগিত করল বিএনপি

মাদারীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনি আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিস্তারিত...

শার্শা বাসীর প্রতি মফিকুল হাসান তৃপ্তির বার্তা, ‘ঐক্যই শক্তি, বিজয়ই লক্ষ্য’

ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর যশোর-১ (শার্শা) আসনের বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শা বাসীর প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন।

বিস্তারিত...

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ১৩তম সংসদীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এনসিপি আজ মঙ্গলবার (৪ নভেম্বর )একটি কেন্দ্রীয় নির্বাচন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করেছে।

বিস্তারিত...

যারা মনোনয়ন পায়নি,দল তাদের সম্মান দেবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে মনোনয়ন না পাওয়া নেতা-কর্মীদের উৎসাহ ও আশ্বাস দিয়েছেন।

বিস্তারিত...

১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ১১৩ আসনে নতুন প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা

বুধবার (৪ নভেম্বর) রাতে এক বেসরকারি টেলিভিশনের টক শোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, দলের দিকে থেকে ৬৩টি আসনে মনোনয়ন ঘোষণা এখনো হয়নি।

বিস্তারিত...

মাঠ আগের মতো নেই, সময়মত মিলিয়ে নিন: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও এবার নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে।

বিস্তারিত...

জাবি অধ্যাপকের বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা

টিভি টকশো'তে মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপনের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।

বিস্তারিত...

শেরপুরে ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ওই প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে শেরপুরের ৩টি আসনের মনোনয়নও ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

গঠন হল কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি, নেতৃত্বে নাসীরুদ্দীন ও তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি জোরদার করতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।

বিস্তারিত...

কিছুদিনের মধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে জামায়াত

দীর্ঘ বিদেশ সফর শেষে দেশে ফিরে নির্বাচনী প্রস্তুতি ও ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা পরিষ্কার করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারিত সময়েই প্রকাশ করা হবে এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪