জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আজ (৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছি। আড়াই ঘণ্টার বৈঠকে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন। এই দুই ঘণ্টা প্রধান নির্বাচন কমিশনার কোনো কথা বলেননি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা কয়েকজন তরুণের নেতৃত্বে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশে নতুন ধারার রাজনীতি চালুর অঙ্গীকার করেছিলেন তারা। তবে আট মাস পরে দলটি কোথায় দাঁড়িয়ে,এ নিয়ে নানামুখী আলোচনা চলছে। তবে এখনও সারাদেশে কমিটি দিতে পারেনি এনসিপি।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া করার পর তিনি বাসার উদ্দেশে রওয়ানা দেন।
তারা বলেন, ‘সার খানায় গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে এর প্রভাব শুধু গ্যাসের মূল্যবৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকবে না। এতে নিশ্চিত করেই সারের মূল্যবৃদ্ধি পাবে একই সাথে কৃষিপণ্যের উৎপাদন খরচও বৃদ্ধি পাবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাচ্ছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যেই গণভোট সম্পন্ন করা সম্ভব, শুধু আলাদা ব্যালট ছাপাতে হবে। একটা দলেরই শুধু নোট অব ডিসেন্ট। তারা বলে সংস্কার মানে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আবার নোট অব ডিসেন্ট দেয়।’ তিনি বলেন, ‘নভেম্বরের মধ্যেই আলাদাভাবে গণভোট সম্পন্ন হওয়া উচিত। নভেম্বরে ফলাফল
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত মি. আবদেল ওহাব সাইদানি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে ইইউ প্রতিনিধিদল নির্বাচনে স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছেন ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর টিভির মালিকানা পাওয়া দুই সাংবাদিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা নিজের ফ্যামিলি নিয়ে চলতে হিমশিম খাচ্ছে।
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামের এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি।
রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয়নি। যেসব সংস্কার প্রস্তাব গ্রহণ করা হয়েছে তার আইনি ভিত্তি নিশ্চিত করা যায়নি। আবার মৌলিক সংস্কারের অনেকগুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে। এমন বাস্তবতায় পিআর পদ্ধতিই জুলাইয়ের প্রত্যাশা পূরণে একমাত্র উপায় বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ।