আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্রীড়া ও পরিবেশ রক্ষায় বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেছে। দলটির প্রার্থীরা এসব পরিকল্পনা সংবলিত লিফলেট ভোটারদের মধ্যে বিতরণ করছেন। ক্রীড়া খাতের উন্নয়ন ও নদী-খাল খননসহ পরিবেশবান্ধব কর্মসূচি বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।
ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার(২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ভারতীয় হাই কমিশন আয়ো
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী জিএম কাদের বলেছেন, প্রস্তাবিত গণভোট সংবিধানসম্মত নয় এবং এটি বেআইনি ও অবৈধ। তিনি বলেন, জনগণকে সব বিষয় স্পষ্টভাবে না বুঝিয়ে আগেভাগে হ্যাঁ বা না ভোটে অবস্থান নিতে বলা হচ্ছে, যা গ্রহণযোগ্য হতে পারে না। শনিবার বিকেলে রংপুর নগরীর পায়রা চত্বরের গ্রান্ড হোটেল মোড় এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন বলেছেন, ‘হওয়ার কথা ছিল গণঅভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের আর শামীম ওসমান।’ শনিবার (২৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। জাবীন লেখেন, ‘এত মানুষের রক্তের উপর দাঁড়ায়ে একেকজন উদ্ধত,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত। সংসদ সদস্য সংসদে যাওয়ার পর চোর ও টেন্ডারবাজ হতো এবং লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করতেন। আর এবার দেখলাম একটি দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢোকানো হচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কৃষি ও শিক্ষাখাতের উন্নয়নে একগুচ্ছ সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেছে। দলটির মনোনীত প্রার্থীরা এই পরিকল্পনা সংবলিত লিফলেট ভোটারদের মধ্যে বিতরণ করছেন। পরিকল্পনাগুলোর মূল লক্ষ্য হলো কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাকে আধুনিক, দক্ষ ও আনন্দময় করে তোলা।
সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে তাঁকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামীকে ‘ফেরেশতাসুলভ’ বলেও মন্তব্য করেন তিনি। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় জামায়াত আমির এসব মন্তব্য করেন। এ সময় আওয়ামী লীগ আমলে জামায়াত নেতাদের ‘বিনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে বারো আউলিয়ার শহর চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি চট্টগ্রামে অবতরণ করেন। রাতে চট্টগ্রামে থাকবেন তিনি। পরে রবিবার চট্টগ্রামসহ চার জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান।
সিরাজগঞ্জের অর্থনীতি চাঙ্গা করতে স্থানীয় সম্ভাবনা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর
ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন (এইম)’।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ডা. তাসনিম জারা। শনিবার (২৪ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘ফুটবল’ প্রতীকের প্রার্থী
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে কবর জিয়ারত করেছেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে এই জিয়ারত করেন।
শিশু-কিশোরদের অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শিক্ষাকে শুধু একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।