| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলা সম্ভব নয়: নাহিদ

বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আওয়ামী লীগ দলীয় কার্যালয় খোলার সাহস পেত না বলে মন্তব্য করেছেন নাহিদ। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতাসীন দলের নীরব সম্মতি বা অন্তর্নিহিত সমঝোতা ছাড়া এ ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। মঙ্গলবার এক বক্তব্যে নাহিদ বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাব বিবেচনায় নিলে আওয়ামী লীগের প্রকাশ্যে কার্যালয় খোলা সহজ বিষয় নয়।

বিস্তারিত...

অলিখিত বিধি’ নয়, অবৈধ চাপ—মন্ত্রীর বক্তব্যে জারার সমালোচনা

সড়ক পরিবহনমন্ত্রীর চাঁদা আদায়কে ‘সমঝোতা’ বা ‘অলিখিত বিধি’ হিসেবে আখ্যা দেওয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সাবেক এনসিপি নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি বলেন, মন্ত্রী যাকে ‘সমঝোতা’ বলছেন, তা বাস্তবে চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ প্রক্রিয়া। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিস্তারিত...

ঋণ শোধ না করে দুর্নীতির কথা বলা ভণ্ডামি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আগে ক্ষমতাসীনদের নিজেদের ঋণ পরিশোধ নিশ্চিত করা উচিত। তার দাবি, বিএনপির প্রায় ৬২ শতাংশ নির্বাচিত সংসদ সদস্য কোনো না কোনোভাবে ঋণের সঙ্গে জড়িত।

বিস্তারিত...

ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হন। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর স্থায়ী কার্যালয় এবং সরকারি বাসভবন ‘যমুনা’র সংস্কার ও মেরামতের কাজ চলমান থাকায় আগামী কয়েক দিন সচিবালয় থেকেই নিয়মিত কাজ পরিচালনা করবেন।

বিস্তারিত...

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত করা উচিত এবং ভিন্নমতকে দমন না করে স্বাগত জানানো হোক নতুন রাজনৈতিক সংস্কৃতিতে।

বিস্তারিত...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার দপ্তরে তিন বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ পর্বটি প্রধানমন্ত্রীর কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হচ্ছে। এরপরই প্রধানমন্ত্রী সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো উপস্থিত হন। এদিন তিনি ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশগ্রহণ করেন। সকালেই সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

বিস্তারিত...

সচিবালয়ে দ্বিতীয় দিন অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন। সকাল ৯টার পর তিনি মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন।

বিস্তারিত...

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরতেই এ আয়োজন বলে জানিয়েছে দলটির নেতারা।

বিস্তারিত...

দিল্লিতে বসে ‘আই অ্যাম সেফ নাও’ বলা সেই মাহদী হাসান ঢাকায় ফিরলেন

দিল্লিতে আটকের পর মুক্তি পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান ঢাকায় ফিরেছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তবে প্রায় ১ ঘণ্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন মাহদী।

বিস্তারিত...

মব জাস্টিস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা শক্তিশালী করা হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেই হবে।

বিস্তারিত...

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেছেন। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সচিবালয়ে প্রথম দিন কাজ শুরু করেছেন তিনি।

বিস্তারিত...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে সরাসরি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভাষণটি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)–এর মাধ্যমে। দেশের সব টেলিভিশন চ্যানেলকে জনস্বার্থে বিটিভির সৌজন্যে ভাষণ সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা

নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদ।

বিস্তারিত...

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন।

বিস্তারিত...

জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন সরকারের প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাভারের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। স্মৃতিসৌধে পৌঁছে তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪