বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চব্বিশের জুলাই আন্দোলনে গাজীপুরের মানুষের বিরাট ভূমিকা রয়েছে। অধিকার আদায়ের সেই আন্দোলনে গাজীপুরের লাখ লাখ মানুষ রাজপথে নেমে গণতন্ত্র রক্ষার সংগ্রামে অংশ নিয়েছে। এই গণতান্ত্রিক অর্জন রক্ষা করতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোরবেলায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গাজীপুরকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের রাজধানী বলা হয়। এ দেশের গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর হাত ধরেই শিল্পায়নের যাত্রা শুরু হয় এবং এর ফলে লক্ষ লক্ষ মা-বোন ও ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
বগুড়া-২ আসনে নির্বাচনী প্রচারে বিএনপির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক
সারাদেশে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের নির্বাচনী কার্যক্রমে বাধা ও হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সারাদেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। জামায়াতে ইসলামীর নারী কর্মীর সংখ্যা বেশি এবং তারা সক্রিয়ভাবে ভোট প্রার্থনা করায় প্রতিপক্ষ বিএনপি পরিকল্পিতভাবে নারী কর্মীদের টার্গেট করে হামলা করছে।
দীর্ঘ ২১ বছর পর গাজীপুরে এসে সমাবেশ মঞ্চে উঠেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটে তিনি গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠের সমাবেশস্থলে পৌঁছান। এর পাঁচ মিনিট পর মঞ্চে উঠলে করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান নেতাকর্মী ও সমর্থকরা। মঞ্চে উঠেই হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে
গাজীপুরের সমাবেশে প্রবেশ করছেন তারেক রহমান।গাজীপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ প্রায় ২১ বছর পর তারেক রহমান গাজীপুরে জনসভায় যোগ দিতে যাচ্ছেন এ উপলক্ষে ঐতিহাসিক রাজবাড়ী ময়দান বর্ণিল সাজে সাজানো হয়েছে। ইতোমধ্যে প্রস্তুত
জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতেই হবে, এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোট দেওয়ার মাধ্যমেই ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে মানুষের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। জনগণের ভোট ও ভাতের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দলের নেতারা দাবি করছেন, বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন হলো, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে ওই দলটিরও তো দুইজন সদস্য (মন্ত্রী) ছিলেন। বিএনপি যদি এতোই খারাপ হতো, তবে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি?
হাবিবুল্লাহ বাহার কলেজে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে সরাসরি দায়ী করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, তারেক রহমানের সম্মতিতে এবং মির্জা আব্বাসের নির্দেশেই এ হামলা সংঘটিত হয়েছে।
:দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এসব ঘটনার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর বিজয় নয়, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। জনগণের মুক্তিই আমাদের লক্ষ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সম্পর্কে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতা আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। নির্বাচন কমিশন গত ডিসেম্বর মাসে তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৬ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। এতে দেশজুড়ে নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০-দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
আসন্ন নির্বাচনে ভোটকে শুধুমাত্র ক্ষমতার লড়াই হিসেবে নয়, বরং দেশের জন্য মুক্তির গণভোট হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি জনসভায় সরাসরি আহ্বান জানিয়েছেন- দাঁড়িপাল্লা প্রতীকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নিজেকেও, দেশকেও মুক্তির পথে এগিয়ে নিন। তাঁর মতে, এটি কেবল ভোট নয়, বরং রাজনীতির ধারা পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে জনগণের সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করবে।