| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২২ বছর পর এই অঞ্চলে তার সরাসরি উপস্থিতিকে কেন্দ্র করে ময়মনসিংহজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

বিস্তারিত...

একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।

বিস্তারিত...

নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত হলে তারা কারও উপর প্রতিশোধ নেবে না। দেশ সকল নাগরিকের, কোনও একক গোষ্ঠীর নয়।

বিস্তারিত...

আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না: মির্জা আব্বাস

আয়-রোজগারের খোঁজখবর নিতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “আপনারা জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে আমার আয়-রোজগারের খোঁজখবর নেন। আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না। আমি কখনো চুরি করি নাই, ডাকাতিও করি নাই।”

বিস্তারিত...

কেন্দ্র দখলের প্র্যাকটিস ম্যাচ শুরু হয়ে গেছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনে প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনী প্রচার কার্যক্রমে হামলার মাধ্যমে কেন্দ্র দখলের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকা-১৮ আসনের এনসিপি প্রার্থী আদীবের ওপর হামলা এবং ২৪ পরবর্তী সময়ে নির্বাচনী

বিস্তারিত...

দুর্নীতিবাজদের পেটের ভেতর হাত ঢুকিয়ে কালো টাকা বের করা হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসকরা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। আমি এখানে তাদের পক্ষে কথা বলতে এসেছি, যাদের তুলে নিয়ে গিয়ে আয়নাঘরে বছরের পর

বিস্তারিত...

‘হাজারবার জয় বাংলা স্লোগান দেব’- তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা

কুমিল্লার চৌদ্দগ্রামে তারেক রহমানের নির্বাচনী সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছেন আবির আব্দুল্লাহ চৌধুরী নামে এক ছাত্রদল নেতা। এই স্লোগানের ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

বিস্তারিত...

আমরাও জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম: রাঙ্গা

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব ও লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের লাঙল প্রতীকের প্রার্থী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা তো দলগতভাবে নির্বাচনে অংশ নিয়েছি। আমরা আওয়ামী লীগের মন্ত্রিসভায় ছিলাম। তাদের সঙ্গে আমাদের কিছু আঁতাত ছিল, এটি আমরা অস্বীকার করছি না। আমরাও জুলাই আন্দোলনের পক্ষেই ছিলাম।

বিস্তারিত...

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে না।’ রোববার (২৬ জানুয়ারি) সকালে ৯ নম্বর ওয়ার্ডের গাবতলী সিটি কলোনিতে ‘মায়ের ডাক’-এর উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে।” সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

ধর্মের উছিলায় ভোট চাওয়ার রাজনীতি বন্ধ হোক: সালাহউদ্দিন

ধর্মকে সামনে রেখে একটি মহল ভোট আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কেউ কেউ জান্নাতের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তবে এসব কৌশলে যেন ভোটাররা ভুল পথে না যান সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বিস্তারিত...

নাসীরুদ্দীনের কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মানসিক বিকারগ্রস্ত’ উল্লেখ করে তার ‘চিকিৎসা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন।

বিস্তারিত...

তিন দিনের সফরে খুলনা ও ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তিন দিনের সফরে খুলনা ও ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন। এই সফরে তিনি ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বিস্তারিত...

শাপলা কলিতে ভোট দিলে চাঁদাবাজি-দখলবাজি শেষ হবে: নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের দশ দলীয় ঐক্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) নিজের নির্বাচনি এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, শাপলা কলি মার্কার কর্মী-সমর্থকদের ভয়-ভীতি দেখানোর চেষ্টা চলছে। সব জায়গায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষ এখন ভয় পায় না। তারা সচেতন, কারও ভয়-ভীতিতে দমে যাবে না, তিনি বলেন। নাহিদ ইসলাম বলেন, ১২ তারিখ সারাদিন সবাই শাপলা কলি মার্কায় ভোট দেবেন। ১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসের শেষ দিন।

বিস্তারিত...

জুলাই–আগস্টের যোদ্ধারাই আমাদের স্বাধীনতার রক্ষক: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জন করেছিলেন। ২০২৪ সালের জুলাই–আগস্টের যোদ্ধারা সেই স্বাধীনতাকে রক্ষা করেছেন। গত ৫ আগস্ট পর্যন্ত বিএনপির ৪১৯ জনসহ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে—এ দাবি তিনি জানান। রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪