অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইনকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল নেইমারের প্রতি খোলা ভালোবাসা প্রকাশ করতে কখনো পিছপা হন না। গত মৌসুম শেষে ছুটি কাটাতে ব্রাজিলে গিয়ে ব্যক্তিগতভাবে নেইমারের সঙ্গে দেখা করেছেন তিনি। এবার ২০২৬ সালের বিশ্বকাপকে কেন্দ্র করে দুইজনের মধ্যে একটি বিশেষ চুক্তির কথাও জানা গেছে।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের শর্তাবলী নিয়ে আইসিসি এবং খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে। মূল কেন্দ্রবিন্দু হলো খেলোয়াড়দের নাম, ছবি ও সাদৃশ্য অধিকার (এনআইএল) এবং টুর্নামেন্টে অংশগ্রহণের শর্তাবলী। ডব্লিউসিএ অভিযোগ করেছে, আইসিসি ২০২৪ সালে উভয় পক্ষের স্বাক্ষরিত চুক্তির সঙ্গে মিল না থাকা নতুন শর্তাবলী খেলোয়াড়দের কাছে প্রেরণ করেছে। ডব্লিউসিএ দাবি করেছে, এই সংস্করণ শোষণমূলক এবং খেলোয়াড়দের স্বাধীন সিদ্ধান্ত ও দরকষাকষির ক্ষমতা হরণ করছে।
টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলমান বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা নিগার সুলতানা জ্যোতির দল শুক্রবার সুপার সিক্সের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে ৯০ রানের বড় ব্যবধানে। নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৯১ রান—টি-টোয়েন্টিতে যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝকঝকে হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারির আগ্রাসী ইনিংসে ভর করেই বড় স্কোর গড়ে টাইগ্রেসরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল অংশ না নিলেও ম্যাচ পরিচালনায় দেশের প্রতিনিধিত্ব করবেন দুই আন্তর্জাতিক আম্পায়ার। তারা হলেন গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) দুর্নীতি, ম্যাচ পাতানো, জুয়া ও ঘুষের দায়ে জাতীয় দলের সাবেক কোচ লি তিয়েসহ ৭৩ জনকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে।
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনাকে ‘চরম বিশৃঙ্খলা’ বলে আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক মার্ক বুচার। আইসিসির সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি বলেছেন, এই পুরো প্রক্রিয়াটি ক্রিকেটের শাসনব্যবস্থার বড় ব্যর্থতার উদাহরণ। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে কথা বলতে গিয়ে বুচার বলেন, টুর্নামেন্ট শুরুর
টি-টোয়েন্টি বাছাইপর্বে বাংলাদেশের নারী দল ইতিহাস গড়ে দিলো। চলমান বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতেই নিগার সুলতানা জ্যোতির দল ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে। আজ (শুক্রবার) সুপার সিক্সের চতুর্থ ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে হারাল স্কটল্যান্ডকে। এর আগে অধিনায়ক জ্যোতির হাফসেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা পাঁচ জয় দিয়ে ইতিমধ্যেই মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া ম্যাচে দলের ব্যাটিং ঝড়ে স্কটিশদের বিপাকে ফেলে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে বাংলাদেশের নারী ফুটবল দল খেলোয়াড়রা হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটারে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন। বিমানবন্দর থেকে তাদের ছাদখোলা বাসে করে আনা হয়, যেখানে গানের তালে নাচতে-গাইতে এবং লাল-সবুজ পতাকা হাতে উদযাপন করতে দেখা যায় পুরো দলকে। অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠানে দলের অধিনায়ক সাবিনা খাতুন ট্রফি দেশের মানুষের জন্য উৎসর্গ করেন। তিনি বলেন, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। ম্যাচ জেতার পর সোশ্যাল মিডিয়ায় যখন দেখি দেশের মানুষের ভালোবাসা ও শুভেচ্ছা, তখন মেয়েরা আরও উৎসাহিত হয়। এই ট্রফি আমি দেশবাসীর জন্যই ধরে রাখছি। এটি আমাদের সাফল্য নয়, দেশের মানুষের উৎসাহ ও ভালোবাসার প্রতিফলন।
নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠালেও, এবার শুটিং দলকে ভারত যাওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। দিল্লিতে আয়োজিত এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।
বেলারুশের তারকা টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন। বৃহস্পতিবার মেলবোর্নে রাজনৈতিক উত্তেজনায় ঘেরা সেমিফাইনালে ইউক্রেনের এলিনা স্বিতোলিনাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে শেষ দুইয়ে জায়গা করে নেন তিনি। এই জয়ে সাবালেঙ্কা সামনে পেলেন এলেনা রিবাকিনাকে। মেলবোর্নে এটি হতে পারে তাঁর তৃতীয় শিরোপা। রাশিয়া-ইউক্রেন
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে পাকিস্তান। তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। বরং পাকিস্তান দল ইতিমধ্যেই ঘোষণা করেছে। পিসিবির প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, আগামীকাল শুক্রবার থেকে সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কিন্তু প্রশ্ন হলো পাকিস্তান কি সত্যিই বিশ্বকাপ বয়কট করতে সক্ষম হবে?
যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সেকে সবধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি)। তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি-বিরোধী আচরণবিধি লঙ্ঘনের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
জাতীয় নারী ফুটসাল দল “সাবিনাদের” ইতিহাস গড়ার পর আবারও বিশেষভাবে বরণ করা হচ্ছে। প্রথমবার ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছাদখোলা বাসে বরণ করা হয়েছিল। ২০২৪ সালে শিরোপা ধরে রাখার পরও দেশে ফেরার সময় একই অনুষ্ঠান করা হয়। এবারও প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়া সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও দলের অন্য সদস্যদের জন্য ছাদখোলা বাসে বরণ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। বাফুফে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সাবিনাদের ঢাকা বিমানবন্দরে ফেরার কথা রয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর ছাদখোলা বাসে করে পুরো দলকে নিয়ে শহর প্রদক্ষিণ করা হবে। হাতিরঝিলে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানও আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে শেষ মুহূর্তে হাতিরঝিলে না হলে বিকল্প ভেনুতে অনুষ্ঠান হবে।