শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ মিশন শুরু করল ঘানা। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ইয়েরেঙ্কির গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।
লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার (গ্রেট) হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। আর্জেন্টাইন মহাতারকার সাম্প্রতিক কীর্তির পর তিনি বলেছেন, এখন পুরো বিশ্বের উচিত কোনো দ্বিধা ছাড়াই মেনে নেওয়া যে মেসিই ইতিহাসের সেরা ফুটবলার।
বিশ্বকাপের গ্রুপ পর্বে জমজমাট লড়াই উপহার দিচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ২-২ গোলে সমতায় রয়েছে দুই দল।
বিশ্বকাপের গ্রুপ পর্বে জমজমাট লড়াই উপহার দিচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ২-২ গোলে সমতায় রয়েছে দুই দল।
বিশ্বকাপ অভিযান শুরু হলো হতাশা দিয়েই। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে এগিয়ে থেকেও জয় তুলে নিতে পারেনি পর্তুগাল। হিউস্টনে গ্রুপ ‘কে’-এর ম্যাচে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করে ম্যাচে সমতা ফিরিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। ইয়োয়ানে উইসার দুর্দান্ত হেডে পর্তুগালের বিপক্ষে ১-১ ব্যবধানে সমতায় ফেরে আফ্রিকার দলটি।
ম্যাচের শুরুতেই গোল পেয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে মাত্র পাঁচ মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপের দলটি।
কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। হিউস্টনে আজ গ্রুপ ‘কে’র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের দলটি। শক্তির বিচারে পরিষ্কার ফেবারিট পর্তুগাল। আর সেই লড়াইয়ে কোচের হাতে আছে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ এক মিশ্রণ।
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনটা শুরু হলো চ্যাম্পিয়নের মতোই। অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বয়স ৩৯ ছুঁইছুঁই, কিন্তু মাঠে তার ছন্দে তারুণ্যের কোনো ঘাটতি নেই। ৩৯তম জন্মদিনের মাত্র আট দিন আগে বিশ্বকাপের মঞ্চে প্রথম হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। যা বিশ্বকাপের ইতিহাসে ৫৫ তম। তার দুর্দান্ত নৈপুণ্যে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ফিফা বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বুধবার (১৭ জুন) সকাল ৭টায় ম্যাচ শুরুর আগেই ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা যেন রূপ নেয় এক টুকরো ফুটবল স্টেডিয়ামে।
শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ‘গ্রুপ জে’র ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে লিওনেল মেসির দল। প্রথমার্ধের ১৭ মিনিটে অধিনায়ক মেসির দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।
এমন কিছুর জন্য অপেক্ষায় ছিল সবাই! ম্যাচের ১৭ মিনিটে আসল সেই জাদুকরী মুহূর্তটি। লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা। ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে মেসি করলেন বিশ্বকাপের ১৪তম গোল।
দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরেই দারুণ জয় পেল নরওয়ে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে ইরাককে ৪-১ ব্যবধানে হারিয়েছে ইউরোপীয় দলটি, যারা ১৯৮৬ সালের পর বিশ্বকাপে ফিরেছে।
পানি পানের বিরতির পরপরই আক্রমণাত্মক সূচনা করে ইরাকের বিপক্ষে ম্যাচে আবারও এগিয়ে গেছে নরওয়ে। ৪৩ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে দলকে লিড এনে দেন তারকা ফরোয়ার্ড এরলিং হালান্ড।