| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রাম রয়্যালসের নতুন ব্যবস্থাপনায় খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে চট্টগ্রাম রয়্যালস সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় ওপেনার মোহাম্মদ নাঈমকে দলে নিয়েছিল। তবে ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেওয়ায় ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল।

বিস্তারিত...

বিপিএলে সিলেট টাইটান্সকে চ্যাম্পিয়ন করতে চান মিরাজ

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচের আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

বিস্তারিত...

অভিমান ভেঙে অনুশীলনে ফিরছেন নোয়াখালীর সুজন-তালহা

শুক্রবার পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। তবে ম্যাচ শুরুর আগমুহূর্ত পর্যন্ত চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ দল পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে না পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলটির দায়িত্ব নিজেদের হাতে নেয়।

বিস্তারিত...

অনুশীলন ছেড়ে চলে গেছেন নোয়াখালী এক্সপ্রেসের দুই কোচ

নানা অব্যবস্থাপনার জন্য ক্ষোভ জানিয়ে দলীয় অনুশীলন ছেড়ে চলে গেছেন নোয়াখালী এক্সপ্রেসের দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন তারা মাঠ ছাড়েন। পরবর্তীতে হোটেল থেকে ব্যাগ গুছিয়ে তারা ঢাকা ফিরে যাওয়ার বিমানের টিকিটও কেটে ফেলেন।

বিস্তারিত...

চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বুঝে নিলো বিসিবি

বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেরদিন ঘটল বিরল ও অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ।

বিস্তারিত...

বিপিএল শুরুর আগমুহূর্তে দল প্রত্যাহারের আবেদন এক ফ্র্যাঞ্চাইজির

বিপিএলের আসন্ন দ্বাদশ আসরের আগে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ধাক্কা দিয়ে এসেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে একটি চিঠি দিয়ে জানিয়েছেন, আর্থিক সমস্যার কারণে তারা এবারের বিপিএলে অংশগ্রহণ করতে পারছেন না।

বিস্তারিত...

মোস্তাফিজ–তাসকিন লড়াইয়ে জিতলো দুবাই

আইএল টি–টোয়েন্টির লিগ পর্বের খেলায় দুবাই ক্যাপিটালস শারজা ওয়ারিয়র্সকে হারিয়ে প্লে–অফের সম্ভাবনা জোরালো করেছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হওয়া বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের লড়াইতে হাসলেন মোস্তাফিজ।

বিস্তারিত...

বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ বিসিবির ম্যারাথন মিটিং

দীর্ঘ সময় ধরে মিটিং করার নজিরে আবারও শীর্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা চলে সাড়ে ৭ ঘণ্টা। তবে দীর্ঘ এই বৈঠকেও বড় কোনো নতুন সিদ্ধান্ত আসেনি।

বিস্তারিত...

বিপিএল শুরুর আগে চট্টগ্রামের প্রধান কোচ নিয়ে শঙ্কা

আর মাত্র একদিন পরই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নতুন আসরের। আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট, যেখানে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। নতুন মালিকানায় এবছর প্রতিযোগিতায় নামছে চট্টগ্রাম রয়েলস।

বিস্তারিত...

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সমারসেটের উইকেটরক্ষক ব্যাটার থমাস রিউ অধিনায়ক হিসেবে দলে আছেন।

বিস্তারিত...

ভারতীয় দলের আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯১ রানের ব্যবধানে হারিয়ে ১৩ বছর পর শিরোপা জিতেছে পাকিস্তান। মাঠের দাপুটে জয়ের পাশাপাশি আলোচনায় এসেছে ভারতের আচরণ নিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের অভিযোগ।

বিস্তারিত...

সাবিনাকে অধিনায়ক করে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবিনা খাতুনকে অধিনায়ক এবং সুমাইয়া মাতসুমিসমাকে সহ-অধিনায়ক করা হয়েছে। স্কোয়াডে ১৫ জন খেলোয়াড়ের নাম আছে।

বিস্তারিত...

নেইমারের ক্যারিয়ারে নতুন অধ্যায়

শৈশবের ক্লাব সান্তোসে প্রত্যাবর্তনের পর উত্থান–পতনে ভরা যাত্রায় এবার আরও এক গুরুত্বপূর্ণ বাঁক এলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের জীবনে। দীর্ঘদিনের হাঁটুর সমস্যার অবসানে সোমবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে এই তারকা ফরোয়ার্ডকে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার সফল হলেও আগামী মৌসুমের শুরুতে তার মাঠে ফেরা এবং জাতীয় দলের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

বিস্তারিত...

গুরুতর আহত লিওনেল মেসির বোন মারিয়া সোল

আর্জেন্টাইন ফুটবলের বিশ্বতারকা লিওনেল মেসির পরিবারের জন্য উদ্বেগজনক খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। মেসির বোন মারিয়া সোল মেসি মিয়ামিতে একটি গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হলেও বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।

বিস্তারিত...

সাবিনাদের জন্য দুই নারী ইরানি কোচ নিয়োগ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটসালের প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছে। সাত বছর পর আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠেয় সাফ নারী ফুটসালে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্ট সামনে রেখে সোমবার (২২ ডিসেম্বর) নারী দলের জন্য দুই জন ইরানি নারী কোচ নিয়োগ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪