বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ। রেডিসন হোটেলে বিপিএল অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ সময় তিনি আশা প্রকাশ করেন, এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো আগামী পাঁচ বছর ধরে টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করবে
আইপিএল ২০২৬-এর নিলামের ঠিক আগেই বড়সড় চমক দিলেন আন্দ্রে রাসেল। ৩৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন।
লা মাসিয়ার ১২ বছর বয়সী স্ট্রাইকার ডেসটিনি কোসিসোকে ঘিরে এখন আলোচনা বিশ্বজুড়ে। মাত্র ৫২ ম্যাচে ১৪৫ গোল করে আলোচনায় ওঠা এই কিশোর প্রতিভাবান ফুটবলার বিশ্বের শীর্ষ ক্রীড়া ব্র্যান্ড নাইকির সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছেন।
চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভারের হিসাবনিকাশে ২ বল হাতে রেখে প্রয়োজনীয় রান তুলে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতা ফেরাল লিটন দাসের দল।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা মেলে এই তারকা ক্রিকেটারের। লম্বা সময় ধরে দেশের বাইরে থাকলেও দেশের খবর ঠিকই রাখেন তিনি।
কদিন আগেই নতুন ইনজুরির ধাক্কা। চিকিৎসকের পরামর্শ মাঠে নামা যাবে না, প্রয়োজন হলে অস্ত্রোপচারও লাগতে পারে। কিন্তু কি আর নেইমার থেমে থাকেন! সতীর্থদের বিপদে দেখতে না পেরে চিকিৎসকদের পরামর্শ অমান্য করেই অনুশীলনে ফিরলেন, পরে নেমে পড়লেন ম্যাচেও। আর মাঠে নামার পর যেন ইনজুরির লেশমাত্র দেখা গেল না বরং আরও আগ্রাসী, আরও প্রাণবন্ত ‘পুরনো নেইমার’।
দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল। শনিবার (২৯ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।
এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বের স্বপ্ন জাগিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। বায়েজিদ ও মানিকের গোলে অর্জিত এই জয়ে দলের আশা আরও শক্তিশালী হয়েছে।
আগামী বছর থেকে প্রথমবারের মতো নারীদের একটি পেশাদার ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ‘উইমেন্স ওয়ার্ল্ড টি-২০ চ্যালেঞ্জ’ নামের এই প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করবে ফেয়ার ব্রেক ও সৌদি ক্রিকেট। ২০২২ ও ২০২৩ সালে ফেয়ার ব্রেক দুবাই ও হংকং
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। আগামী ৩০ নভেম্বরের নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে দু’জন করে দেশি খেলোয়াড় ও আগাম চুক্তিতে দু’জন বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এই প্রক্রিয়ায় ছয়টি দল ইতোমধ্যে তাদের স্থানীয়–বিদেশি ক্রিকেটারদের নাম চূড়ান্ত করেছে।
দোহায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পর্তুগাল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে জয় পেয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয় তারা। সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠে আসা পর্তুগিজ কিশোরদের ট্রফি উৎসব তাই এবার দ্বিগুণ আনন্দের।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও দলের হার এড়াতে পারলেন না তাওহিদ হৃদয়। ৫০ বলে অপরাজিত ৮২ রানে হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই হয়নি। পাওয়ার প্লেতে ২০ রানে ৪ উইকেট এবং ৭৪ রানে ৮ উইকেট হারিয়ে বড় লক্ষ্য তাড়া শুরুতেই ভেঙে পড়ে বাংলাদেশ।
জাতীয় দলের তিন নারী শুটারকে হুমকি ও যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার করা এই জিডিতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. হায়দার সাজ্জাদের বিরুদ্ধে ধর্ষণের হুমকি এবং জাতীয় দলের কোচ শারমিন আক্তারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে। জিডিটি করেছেন অভিযোগকারী তিন নারী শুটারের একজন।
টি -টুয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ভালো হলো না বাংলাদেশ দলের। বৃহস্পতিবার(২৭ নভেম্বর) প্রথম টি-টুয়েন্টিতে ৩৯ রানে হেরেছে টাইগাররা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া প্রথম ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। তাই বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে সেরা দল, সংগঠন খুঁজে পাওয়ার শেষ সুযোগ হিসেবেই সিরিজটিকে দেখছে টিম ম্যানেজমেন্ট।