| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু ম্যাকাইয়ে হবে বাংলাদেশ সিরিজ

অস্ট্রেলিয়া—বাংলাদেশ টেস্ট সিরিজে নতুন ভেন্যু হিসেবে কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা অন্তর্ভুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। রাজ্য প্রধান ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন, অ্যাশেজের পরের সিরিজে ম্যাকাই একটি টেস্ট আয়োজনের জন্য প্রস্তুত।

বিস্তারিত...

আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে ড্র বাংলাদেশ যুবাদের

লাতিন-বাংলা সুপার কাপে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার আতলেতিকো চার্লোনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড গ্রিন ফিউচার স্টার দল। সোমবার জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ দলের এই ম্যাচে চতুর্থ মিনিটে মাসুদ রানার গোলে এগিয়ে যায় বাংলাদেশ যুবারা। তবে দ্বিতীয়ার্ধে আলিয়ান সামিয়েন্তোর গোল ভাগাভাগি করে নেয় অতিথিরা।

বিস্তারিত...

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে ট্রফি জয় বাংলাদেশের

জুনিয়র হকি বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে দারুণ লড়াই করে ৫-৩ গোলের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। এই জয়ের ফলে বিশ্বকাপে ১৭তম স্থান নিশ্চিত করার পাশাপাশি চ্যালেঞ্জার্স কাপের শিরোপাও জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিস্তারিত...

প্রথমবার ফুটসাল বিশ্বকাপ জিতল ব্রাজিলের মেয়েরা

ফুটসাল নারী বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতলো ব্রাজিল। রোববার (৭ ডিসেম্বর) ফিলিপাইনের ম্যানিলার পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আমেরিকার দলটি।

বিস্তারিত...

তিন সংস্করণেই খেলতে চান সাকিব

বছরখানেক আগে টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেও সিদ্ধান্ত বদলেছেন সাকিব আল হাসান। জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে তিনি কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি এবং তিন সংস্করণেই খেলতে চান।

বিস্তারিত...

অদ্রিতের সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলের দাপুটে জয়

চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৭ দলকে ৭৮ রানে হারিয়ে সিরিজের সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল। রোববার বাংলাদেশের দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কান কিশোররা নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ১৯৩ রান তুলতে সক্ষম হয়।

বিস্তারিত...

ইংলিশদের গুঁড়িয়ে ব্রিসবেনেও অস্ট্রেলিয়ার জয়

পার্থে হারার পর ব্রিসবেনেও ইংল্যান্ডকে টেস্ট ক্রিকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই টেস্ট জয় নিয়েই অস্ট্রেলিয়ার সিরিজ জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ইতিহাসে এমন দৃশ্য বিরল ১৯৩৬-৩৭ অ্যাশেজে প্রথম দুই ম্যাচ জিতেও ইংল্যান্ড শেষ পর্যন্ত সিরিজ হারেছিল।

বিস্তারিত...

ক্লাব আমাকে ছুড়ে ফেলছে : সালাহ

লিভারপুলের সাম্প্রতিক সংকটের ভেতর সবচেয়ে বড় নাটকীয় মোড়টি তৈরি করেছে মোহাম্মদ সালাহ। গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের মিশনে তার অসাধারণ অবদান ছিল অস্বীকার করার উপায় নেই। ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দুই বছরের নতুন চুক্তিও করেছিলেন তিনি। কিন্তু সেই সালাহই এবার অ্যানফিল্ডে এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন, যা ক্যারিয়ারের পুরো সময়টায় কখনো হয়নি—টানা তিন ম্যাচ ধরে বেঞ্চে বসে থাকতে হলো তাকে।

বিস্তারিত...

মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির

লিওনেল মেসির জাদুর ছোঁয়ায় ক্যারিয়ারের ৪৮তম শিরোপা অর্জন করল ইন্টার মায়ামি। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে নিউ ইয়র্কের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এমএলএস কাপ ফাইনালে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন এই ক্লাব।

বিস্তারিত...

আমিরুলের হ্যাটট্রিকে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

যুব বিশ্বকাপ হকিতে একের পর এক ঝলক দেখাচ্ছে বাংলাদেশ। ভারতের মাদুরাইয়ে ১৭ থেকে ২৪তম স্থান নির্ধারণী পর্বে আজ বাংলাদেশ ০–২ গোলে পিছিয়ে পড়েও ৫-৩ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার মতো দলকে। এই জয়ে ২৪ দলের টুর্নামেন্টের ১৭ বা ১৮তম হওয়া নিশ্চিত হলো বাংলাদেশের।

বিস্তারিত...

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালো অরস্থানে পৌছাবে বাংলাদেশ

ফিল সিমন্সের বিশেষ ক্লাসের প্রথম দিন দলের ব্যাটাররা অনুশীলনে অংশ নিয়ে ঘষা-মাজার কাজ করেছেন। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও নুরুল হাসান সোহান অনুশীলনে ছিলেন; সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

বিস্তারিত...

প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ নিজেদের করল ভারত

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭১ রানের লক্ষ্য তাড়া করে ভারতের জয়—অপরাজিত ওপেনার যশস্বী জয়সওয়ালের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সুবাদে স্বাগতিকরা ৯ উইকেটে বড় জয় তুলে নিলো এবং তিন ম্যাচের সিরিজ ২–১ করে নিয়েছে।

বিস্তারিত...

বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

ফিলস্পোর্টস অ্যারেনায় বিপুল দর্শকের সামনে দারুণ জয় তুলে নিয়ে প্রথম নারী ফুটসাল বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ব্রাজিল। শুক্রবার (৫ ডিসেম্বর) সেমিফাইনালে স্পেনকে ৪-১ গোলে হারিয়ে নিশ্চিত করে শিরোপা লড়াই। শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চে ভরা ম্যাচে পূর্ণ আধিপত্য দেখায় ব্রাজিলিয়ান নারীরা।

বিস্তারিত...

বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপে পড়েছে যে দলগুলো

ফুটবল বিশ্বকাপ মানেই উত্তেজনা, আবেগ আর রঙিন উন্মাদনায় মাতোয়ারা পুরো বিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়—বরং বিশ্বকাপ এলেই দেশজুড়ে দুই শিবিরে ভাগ হয়ে যায় সমর্থকরা: ব্রাজিল বনাম আর্জেন্টিনা। প্রিয় দলের পতাকা, জার্সি থেকে শুরু করে বড় পর্দায় খেলা দেখা—সব মিলিয়ে উৎসবের আবহ তৈরি হয় বর্ণিলভাবে।

বিস্তারিত...

নেপালে চার গোলের আঘাতে ছন্দহারা নাসরিন

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নতুন মাইলফলক যোগ হলো সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। শুক্রবার নেপালের কাঠমান্ডুতে পর্দা ওঠে প্রথম আসরের। তবে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমির শুরুটা হলো ব্যর্থতায় ভরা। নিজেদের প্রথম ম্যাচে সানজিদা আক্তারদের দল নেপালের চ্যাম্পিয়ন এপিএফ উইমেন’স ফুটবল ক্লাবের কাছে বড় ব্যবধানে ৪-০ গোলে হেরে যায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪