নারী ফুটবলের গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের অনুপস্থিতি ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। কেউ কেউ ভেবেছিলেন, বাফুফের ভেতরে নতুন কোনো বিরোধ বা অন্তর্কোন্দলের ইঙ্গিত কি না। শেষ পর্যন্ত বিষয়টি পরিষ্কার করলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, এটি সম্পূর্ণ ইন্টারনাল মিস কমিউনিকেশন। সময়মতো জানানো না হওয়ায় কিরণের না আসতে পারা ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন তিনি এবং প্রকাশ্যে ক্ষমা চান।
সুপার ওভারের রোমাঞ্চেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে টাইয়ের পর সুপার ওভারে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ ‘এ’ দল। সর্বোচ্চ তৃতীয়বারের মতো শিরোপা জিতল পাকিস্তান।
ভেন্যু সংকট কাটিয়ে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হলো বাংলাদেশ-নেপাল রাগবি সেভেনস সিরিজ। তবে মাঠের লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ টিকতে পারেনি। সিরিজের দুই ম্যাচেই নেপালের কাছে হেরে যায় লাল-সবুজের দল।
মুশফিকুর রহিমের শততম টেস্টে বাংলাদেশ আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে বাংলাদেশ সফরকারীদের ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ ২-০ তে শেষ করেছে। আগের দিনই বাংলাদেশ ৫০৯ রানের লক্ষ্য ৬ উইকেটে তুলে নিয়েছিল। তাই আজ রোববার (২৩ নভেম্বর) পঞ্চম দিনে জয়ের সঙ্গে হোয়াইটওয়াশ নিশ্চিত করা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তবে আয়ারল্যান্ড প্রতিরোধ গড়ে দেয়ার চেষ্টা করেছিল। দিনের শুরুতে তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি স্পিনার।
মিরপুর টেস্টে জয়ের দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলায় আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রানে দিন শেষ করেছে। শেষ দিনে স্বাগতিকদের প্রয়োজন মাত্র ৪ উইকেট, আর আইরিশদের সামনে এখনও ৩৩৩ রানের অসম্ভব সমীকরণ। সব মিলিয়ে ম্যাচটি প্রথম সেশনেই নিষ্পত্তি হয়ে যেতে পারে বলে ধারণা মিলছে।
পার্থ টেস্টে আজ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন জেমি স্মিথ। অস্ট্রেলিয়ার অভিষিক্ত পেসার ব্রেন্ডন ডগেটের ২৮তম ওভারের প্রথম বলটি লেগ স্টাম্পের বাইরে পড়ে পুল করতে যান স্মিথ। বলটি উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়তেই জোরালো আবেদন জানায় অস্ট্রেলিয়া। তবে মাঠের আম্পায়ার নীতীন মেনন সাড়া না দেওয়ায় রিভিউ নেয় তারা। ১৫ রানে থাকা স্মিথ আউট কি না, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দায়িত্ব পড়ে টিভি আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদের ওপর।
আইএলটি-টোয়েন্টির নিলামের আগেই সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালসে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে তাকে দলে নিলেও টুর্নামেন্ট শুরুর আগে তাকে ছাড়িয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে এক মৌসুমেই দ্বিতীয়বারের মতো আবারও মুস্তাফিজকে দলে ভেড়ানোর ঘোষণা দিল দুবাই ক্যাপিটালস।
আসন্ন টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব মঞ্চে বাংলাদেশ পড়েছে তুলনামূলক কঠিন ‘সি’ গ্রুপে। এই গ্রুপে লিটন দাসের দলের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সুপার এইটে উঠতে হলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যালেঞ্জিং লড়াইয়ের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে সৌম্য সরকারের অনবদ্য সেঞ্চুরিতে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে খুলনা বিভাগ। মাত্র ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন খুলনার এই ওপেনার। শনিবার (২২ নভেম্বর) খুলনা স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩২৮ রান।
অবশেষে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে উঠে এলেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২২ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে সাকিব আল হাসানকে পেছনে ফেলেন তিনি।
২০২৬ সালের বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তারা বেশ কিছু প্রীতি ম্যাচ খেলছে এবং আগামী মার্চে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে সেলেসাওরা খেলেছে দারুণ এক নাটকীয় ম্যাচ। কাতারের দোহায় এসপায়ার একাডেমির ৭ নম্বর মাঠে শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিল শেষ মুহূর্তের জোড়া গোলে ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং সেমিফাইনালে পৌঁছায়।
কাতারের দোহায় যেন টি-টোয়েন্টি ক্রিকেটের সব রোমাঞ্চ এক ম্যাচে ভর করেছিল। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে আজ ভারতের ‘এ’ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোর সমান (১৯৪) হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস ২৬৫ রানে গুটিয়ে দেয় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, যিনি ৪ উইকেট শিকার করেছেন। এই পারফরম্যান্সে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলারের আসনে সাকিব আল হাসানের পাশে বসেছেন তাইজুল।