কিলিয়ান এমবাপ্পে একাই চার চারটি গোল করেছেন। তবুও শেষ বাঁশি বাজা পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলতে পারেনি রিয়াল মাদ্রিদ। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস শেষ মুহূর্ত পর্যন্ত এমনভাবে চাপ সৃষ্টি করেছিল যে মনে হচ্ছিল,যে কোনো সময়ই ম্যাচ সমতায় ফিরে যেতে পারে। শেষ পর্যন্ত অবশ্য রিয়াল জিতেছে ৪-৩ ব্যবধানে।
ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে স্বাগতিক বাংলাদেশ শুভসূচনা করতে পারল না। মালয়েশিয়ার বিপক্ষে আফিদা খন্দকাররা ০–১ গোলে হেরেছে। দলের পারফরম্যান্সে ব্যর্থতার চেয়ে কোচ পিটার বাটলারের ‘একগুঁয়ে’ হাই লাইন ডিফেন্স কৌশলই এই হারকে আরও স্পষ্ট করে তুলেছে।
জাতীয় দলের দল নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আয়ারল্যান্ড সিরিজের টি–টোয়েন্টি স্কোয়াডে শামীম হোসেনকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংস্করণটির অধিনায়ক লিটন দাস। চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দল বাছাইয়ের সময়ে তাঁর বা প্রধান কোচের মতামত নেওয়া হয়নি। তাঁর অভিযোগের ইঙ্গিত ছিল জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের দিকে।
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করেছে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ। আজ (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী দল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। ইতোমধ্যে তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও করেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমবার বিপিএলে যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি।
পর্তুগালের সেরার ছায়া ক্রিস্তিয়ানো রোনালদো এখন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে শুরু থেকেই খেলতে পারবেন, ফিফা তার তিন ম্যাচের নিষেধাজ্ঞার দুইটি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঘোষিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। একই দিনে মুম্বাইয়ে শিরোপাধারী ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দিনের প্রথম ম্যাচ পাকিস্তান-নেদারল্যান্ডস, আর কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ম্যাচ থাকায় বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকবে তুঙ্গে।
তিন দফা পেছানোর পর আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের নিলাম। ১২তম আসরে প্লেয়ার্স-ড্রাফটের পরিবর্তে হবে অকশন, কিন্তু তার আগেবিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’ লিগে এসেছে নতুন উত্তাপ।
২০১২ সালের এশিয়া কাপ কিংবা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে চাপের মুখে ভেঙে পড়ার বেদনাদায়ক স্মৃতি এখনও ভোলেনি ক্রিকেটপ্রেমীরা। রাইজিং স্টার এশিয়া কাপেও সেই পুরনো রোগ যেন ফিরে এসেছে। সেমিফাইনালে অপ্রয়োজনীয় ভুলে ম্যাচ জয়ের কাছাকাছি গিয়েও বিপাকে পড়েছিল বাংলাদেশ। ভাগ্যগুণে জিতলেও ফাইনালে পাকিস্তানের বিপক্ষে আবারও একই ভুলের পুনরাবৃত্তি।
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় জানিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। দোহায় অ্যাসপায়ার জোনে সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি শুটআউটে ইউরোপের দেশটি ৬–৫ গোলে জয় পায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমবারের মতো এই মহাদেশীয় টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে পিটার বাটলারের দল।
চীনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ কিশোর ফুটবলারদের ঝড়! সোমবার বাংলাদেশ ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে।
লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কনফারেন্স কাপের ফাইনালে উঠেছে।
নর্থ লন্ডন ডার্বি মানেই উত্তেজনা, আবেগ আর প্রতিদ্বন্দ্বিতা। তবে এবার এমিরেটসে সেই আবেগকে ছাপিয়ে গেছে আর্সেনালের দাপট, নিখুঁত নিয়ন্ত্রণ আর এবেরেচি এজের আলোছায়া। টটেনহ্যামের টার্গেটে থাকা এজে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে দলকে উপহার দিলেন একতরফা জয়। সেই সঙ্গে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও দৃঢ় করল আর্তেতার দল।