এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এই ম্যাচ ড্র করতে পারলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা।
জাপানের রাজধানী টোকিওতে একাধিক রাউন্ডের বক্সিং ইভেন্টে দুইজন তরুণ বক্সার মস্তিষ্কের গুরুতর আঘাতের কারণে মারা গেছেন। ২৮ বছর বয়সী সুপার ফেদারওয়েট শিগেতোশি কোটারি এবং লাইটওয়েট হিরোমাসা উরাকাওয়া একই দিনে অনুষ্ঠিত লড়াইয়ে অংশগ্রহণ করেন।
গ্রুপপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বাংলাদেশ, দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। এই দুই দলই খেলছে ফাইনালে। স্বাগতিক জিম্বাবুয়ে ৬ ম্যাচে একটিতেও জিততে পারেনি।
শনিবার ম্যারাথন এক মিটিং হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ১৪ থেকে ১৫ এজেন্ডার সেই বোর্ড সভা চলল রাত ৯টা পর্যন্ত। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসে জুমে বিসিবির মিটিংয়ে অংশ নেন। সেখানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হয়েছে।
দীর্ঘদিন ধরে জাতীয় দলে বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না তিনি। এ সময়টা আমেরিকায় পরিবারের সঙ্গে কাটাচ্ছেন তিনি। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠের বাইরে থাকলেও আবারও আলোচনায় এসেছেন তিনি।
টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তিনি প্রকাশ্যেই সমালোচনা করলেন ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারকে। পর্তুগিজ তারকার মতে, ব্যালন ডি’অর এখন আর নিরপেক্ষ নয়, বরং এটি হয়ে উঠেছে ‘মনগড়া’।
ক্রিকেটারদের চোট কমিয়ে আনতে এবং পারফরম্যান্স ও টেকনিক্যাল বিশ্লেষণ আরও গভীরভাবে করতে বায়োমেকানিকস ল্যাব স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১০ কোটি টাকার বেশি খরচ করে এই ল্যাব তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার লাওসে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে তিমুর লেস্তেকে
অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পূর্ব তিমুরের মুখোমুখি বাংলাদেশ। প্রথমার্ধে এশিয়ার এই দেশটির জালে চার গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা। গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন খাতুন ও তৃষ্ণা রানী।
আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে এরই মধ্যে বিশ্বকাপের চারটি ম্যাচের ভেন্যু বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের সূচিতেও।
পাকিস্তানি নারী ক্রিকেটারদের ৫০ শতাংশ বেতন বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব মিলিয়ে পিসিবির চুক্তিতে থাকা ২০ জন শীর্ষ ক্রিকেটার এই তালিকায় আছেন।
পেহেলগাম ইস্যুর পর দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক তো বটেই, ভারত-পাকিস্তানের ক্রীড়াজগতেও লেগেছে এর নেতিবাচক আঁচ। একাধিক বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েই চলেছে দেশ দুটি। ক্রিকেটের পর এই রেশ এখন হকিতেও।
ব্যালন ডি’অর-২০২৫ পাবেন কে? আজ (৭ আগস্ট) বৃহস্পতিবার ৩০ জনের শর্টলিস্ট ঘোষণা করা হয়েছে। যেখানে আছেন ব্রাজিল-আর্জেন্টিনার দুইজন করে ফুটবলার।
ফিফা নারী র্যাংকিংয়ে নজিরবিহীন সাফল্য পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে সাবিনা-কৃষ্ণারা। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে বাংলাদেশ।