জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের পুরুষ ও নারী দলের খেলা আগামীকাল মঙ্গলবার বগুড়ায় শুরু হচ্ছে। সকাল ১১টায় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যাক্তি।
ইউরো ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে স্পেনকে ৩-১ ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড নারী ফুটবল দল নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচের ফল ছিল ১-১। স্পেন এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের পক্ষে সমতা ফেরান আলেসিয়া রুসো।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চারদিনের ক্রিকেটের পাশাপাশি এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এর টি-টোয়েন্টি সংস্করণ
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাসে থাকলেও, ব্যাটিং নিয়ে এখনও প্রশ্নবিদ্ধ বাংলাদেশ দল। ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে টি-টোয়েন্টিতে স্বস্তি পাচ্ছেন না সমর্থকরাও।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অবিশ্বাস্য এক ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের নিশ্চিত জয় কেড়ে নিয়েছেন যেন শুভমান গিলরা।
‘অস্ত্র জমা দিয়েছি; কিন্তু ট্রেনিং তো জমা দিইনি’- এখন এ কথা দিব্যি বুক ফুলিয়ে বলতে পারেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনটি ভেন্যু নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মৌসুমে এই টুর্নামেন্ট বেশ সুনাম কুড়িয়েছে। গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর জন্য সিলেটের একটি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি।
নারীদের আফ্রিকান কাপ অব নেশন্স (ওয়াফকন) ফাইনালে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে মরক্কোকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড ১০ম শিরোপা জিতেছে নাইজেরিয়া।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে। এই ধারাবাহিক সাফল্য দেশের ক্রিকেটে নতুন আশার সঞ্চার করেছে। এই সাফল্যের পর থেকে দলের কোচিং স্টাফ ও ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল।
জুলাই পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষে আজ ২৬শে, শনিবার জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এন্ড সিইও ড. সাফিকুর রহমান ৷
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’কে সামনে রেখে দেশের সব জেলার অংশগ্রহণে আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ। শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ যুব দল। এবার ত্রিদেশীয় সিরিজেও প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে টাইগার যুবারা।
ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো আর্জেন্টিনার। এক সময় ছিলেন লিওনেল মেসির সতীর্থ। এবার বর্তমান সময়ের সতীর্থকেও পাশে পাচ্ছেন মেসি। আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ছুটিয়ে আনছে মিয়ামি। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর।
পেসার শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে এনে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারও টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।