কল আসার সময় অপরিচিত নম্বর শনাক্ত করার জনপ্রিয় অ্যাপ ট্রুকলার এখন বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়েছে। স্প্যাম ও অচেনা কল ঠেকাতে বিশ্বজুড়ে বহু ব্যবহারকারী দীর্ঘদিন ধরে এই অ্যাপের ওপর নির্ভর করলেও নতুন প্রযুক্তি ও টেলিকম সেবার কারণে এর বাজারে চাপ বাড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০২৫ সালে শুধু যুক্তরাষ্ট্রেই এ ধরনের প্রতারণায় ভোক্তাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার। এমন তথ্য উঠে এসেছে ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে।
দেশের ইন্টারনেট গ্রাহকদের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (২৭ এপ্রিল) সংস্থাটির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন ট্যারিফ প্ল্যান চূড়ান্ত করা হয়।
কিশোর ব্যবহারকারীরা এআই সহকারীর সঙ্গে কী ধরনের আলোচনা করছে, তা এখন থেকে দেখতে পারবেন অভিভাবকেরা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে নতুন এই নজরদারি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা। তবে এ উদ্যোগকে ঘিরে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
গরম পড়লেই স্বস্তির খোঁজে আমরা অনেকেই এয়ার কন্ডিশনারের দিকে ঝুঁকি। তবে বাজারে এত ধরনের এসি থাকায় কোনটি আপনার বাসার জন্য সবচেয়ে উপযুক্ত, তা ঠিক করা সহজ নয়। ভুল সিদ্ধান্ত নিলে যেমন বিদ্যুৎ বিল বেড়ে যায়, তেমনি কাঙ্ক্ষিত ঠান্ডাও পাওয়া যায় না। তাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে এসি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
বাজারে আসার আগেই ফাঁস হতে শুরু করেছে প্রযুক্তি জায়ান্ট Apple-এর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন iPhone 18 Pro সিরিজের সম্ভাব্য বৈশিষ্ট্য। সরবরাহ চেইন সূত্রে পাওয়া তথ্যে ইঙ্গিত মিলেছে রঙ ও ডিজাইনে এবার বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অফিসের দৈনন্দিন কাজকে আরও দ্রুত ও সহজ করতে নতুন প্রযুক্তিগত কৌশল নিয়েছে গুগল। জনপ্রিয় অফিস সফটওয়্যার গুগল ওয়ার্কপ্লেসে যুক্ত করা হয়েছে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার, যা ই-মেইল লেখা থেকে শুরু করে ডেটা বিশ্লেষণ সব কাজেই সহায়তা করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের চাপ সামাল দিতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। চলতি বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি একাধিক ধাপে কর্মী কমানোর সিদ্ধান্ত নিতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
দেশে ইন্টারনেট ব্যবহারের বিস্তার বাড়লেও দক্ষতা ও ব্যবহারের ধরনে বৈচিত্র্য এবং বৈষম্যের চিত্র স্পষ্ট হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জরিপে। বিশেষ করে ইন্টারনেট ব্যবহারে মৌলিক দক্ষতার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কপি-পেস্ট করার প্রবণতা, যা ৮৪ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারীর মধ্যে বিদ্যমান।
দেশের তরুণ-তরুণীদের অনলাইন ব্যবহারের ধরনে সবচেয়ে বড় জায়গা দখল করে আছে চাকরির তথ্য—বিশেষ করে সরকারি চাকরি। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইন্টারনেটে ঢুকলেই অধিকাংশ তরুণের প্রথম লক্ষ্য থাকে চাকরির খবর খোঁজা।
হালকা সংস্করণের ইমেইল অ্যাপ Outlook Lite বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে Microsoft। আগামী ২৬ মে থেকে অ্যাপটি আর কার্যকর থাকবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে ব্যবহারকারীদের মূল আউটলুক অ্যাপে স্থানান্তরিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের এখনো প্রায় ৪১ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত বলে জরিপে উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত আইসিটি প্রয়োগ ও ব্যবহারিক জরিপ বলছে—বিশেষ করে নারীরা পিছিয়ে রয়েছেন।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে ইনস্টাগ্রাম মানসিক স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছে সাম্প্রতিক এক গবেষণা।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান OpenAI জানিয়েছে, তাদের ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের ডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। তবে এ ঘটনায় ব্যবহারকারীদের কোনো তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
পুরোনো স্মৃতি অনেক সময় আনন্দের হলেও, কিছু স্মৃতি ব্যবহারকারীদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এর ‘মেমোরিজ’ ফিচার প্রায়ই এমন পুরোনো ছবি বা পোস্ট সামনে নিয়ে আসে, যা অনেকেই দেখতে চান না। তবে সহজ কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমে এই ফিচার নিয়ন্ত্রণ করা সম্ভব।