যেকোনো কর্মজীবী মানুষ সকালে অফিসের উদ্দেশে বের হন ঝরঝরে আমেজে। সব ঠিক থাকলে আগের রাতে ভালো একটা ঘুম দিয়ে, নাশতা করে আয়নায় নিজেকে সতেজ দেখেই বের হন সবাই। কিন্তু ঠিক দুপুর গড়িয়ে বিকেল হতেই কেমন যেন ম্যাড়ম্যাড়ে আর ক্লান্ত হয়ে পড়েন অনেকে। নারীদের মেকআপ কোথাও নষ্ট হয়ে যায়। আবার চুল হয়ে যায় রুক্ষ, চোখ দুটোও যেন বসে যায়। পুরুষদের ক্ষেত্রে মেকআপের ব্যাপারটা বাদে বাকি সবই ঘটে। যদি আপনার সঙ্গে এমনটা নিয়মিত ঘটে, তবে জেনে রাখুন, এটি শুধু আপনার কাজের চাপ নয়, এর পেছনে দায়ী অফিসের ইনডোর এয়ার বা ভেতরের বাতাস।
তীব্র গরমে হঠাৎ রাস্তায় কেউ মাথা ঘুরে পড়ে যাওয়া, শরীর অস্বাভাবিক গরম হয়ে যাওয়া বা অচেতন হয়ে যাওয়ার ঘটনা এখন প্রায়ই দেখা যাচ্ছে। এসবই হতে পারে হিট স্ট্রোকের লক্ষণ। যা সময়মতো ব্যবস্থা না নিলে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তির চেয়ে আশপাশের মানুষের দ্রুত ও সঠিক পদক্ষেপই সবচেয়ে জরুরি।
দাম্পত্য জীবনে ঝগড়া-বিবাদ থাকলেও অনেক সম্পর্কই টিকে যায় দীর্ঘদিন। এর পেছনে কাজ করে কিছু ইতিবাচক অভ্যাস। এমনই চারটি কার্যকর অভ্যাসের কথা জানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর্থার ব্রুকস, যা দাম্পত্য সম্পর্ককে আরও দৃঢ় ও সুখী করতে সহায়ক।
গরমে বাইরে থেকে ফিরলেই ত্বকে জ্বালাভাব, লালচে হয়ে যাওয়া ও অতিরিক্ত উত্তাপের সমস্যা এখন অনেকেরই নিত্যসঙ্গী। তাৎক্ষণিক স্বস্তি পেতে অনেকেই ঠাণ্ডা পানিতে বরফ মিশিয়ে তাতে মুখ ডুবিয়ে রাখেন বা সরাসরি বরফ ত্বকে ব্যবহার করেন। সামাজিক মাধ্যমেও বিভিন্ন তারকার আইস ফেশিয়াল করার প্রবণতা এই অভ্যাসকে আরও জনপ্রিয় করে তুলেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি যতটা উপকারী মনে হয়, ততটা সবসময় নিরাপদ নয়।
তিসি মূলত একটি পুষ্টিতে ভরা বীজ। এর স্বাদ অনেকটা বাদামের মতো হলেও এর স্বাস্থ্য উপকারিতা বহুমুখী। পেটের জন্য উপকারী হওয়ায় পাশাপাশি এটি মানব শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে এবং রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। শরীরের প্রদাহ কমাতেও এর কার্যকারিতা দেখা যায়।
ঈদুল ফিতরে ও ঈদুল আযহার সময় দেওয়া হয় উপহার বা বকশিশ। সাধারণত পবিত্র ঈদুল ফিতরেই সালামি দেওয়া নেওয়ার প্রচলনটা বেশি থাকে। দুই ঈদে বড়রা ছোটদেরকে সালামি দিয়ে থাকেন। বর্তমানে অনলাইনেও সালামি আদায় করার প্রবণতা বেশ বেড়েছে। সালামি আদায় করে নেওয়া অত্যন্ত আনন্দের, তবে বুদ্ধি খাটিয়ে আদায় করার মজাটাও ভিন্ন। অবশ্যই সবই হতে হবে হাসি-ঠাট্টার ভেতরে, ভদ্রতার সঙ্গে। তাই জেনে নিন সালামি আদায়ের ৫টি উপায়।
পবিত্র রমজান মাস শেষের পথে, আর কয়েক দিনের মধ্যেই আসছে ঈদুল ফিতর। ঈদের আনন্দ ও উৎসবকে ঘিরে অনেকেই ত্বকের যত্নে বিশেষ মনোযোগ দিতে শুরু করেছেন। তবে ত্বকের ধরন না বুঝে অতিরিক্ত প্রসাধনী বা ভুল স্কিন কেয়ার ব্যবহারের ফলে কখনো কখনো ত্বকের ক্ষতিও হতে পারে।
আজ (১৯ মার্চ) বিশ্ব ঘুম দিবস বা ওয়ার্ল্ড স্লিপ ডে পালিত হচ্ছে। প্রতি বছরের মার্চ মাসের তৃতীয় শুক্রবার বিশ্বজুড়ে এই দিনটি উদযাপন করা হয়, যাতে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় ঘুমের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়।
রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে সবাই এমন কিছু খেতে চান যা একদিকে সুস্বাদু, অন্যদিকে শরীরের জন্য উপকারী। এ সময় ফলের সালাদ হতে পারে দারুণ একটি পছন্দ। বিভিন্ন তাজা ফল দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই স্বাস্থ্যকর খাবারটি, যা শরীরে শক্তি জোগানোর পাশাপাশি ইফতারের টেবিলেও এনে দেয় ভিন্ন স্বাদ।
রমজান মাসে সেহেরি শুধু খাওয়ার আয়োজন নয়, এখন এটি মানুষের বিনোদন ও সামাজিক মিলনের এক কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। বিশেষ করে পুরান ঢাকার মানুষের রাত জাগার অভ্যাস এবং সেহেরিতে আড্ডার প্রথা এখন একটি উৎসবমুখর আকার নিচ্ছে।
দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের পানিশূন্যতা দূর করতে ও ক্লান্তি কাটাতে স্বাস্থ্যকর শরবতের গুরুত্ব অপরিসীম। ইফতারে পুষ্টিকর শরবত খেলে শরীর হাইড্রেটেড থাকে, ক্লান্তি কমে এবং তাৎক্ষণিক শক্তি জোগায়। বিশেষ করে গরমে পানির ঘাটতি পূরণে এসব শরবত বেশ কার্যকর।
অনেকে দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়াকে ক্লান্তি, স্ক্রিনে দীর্ঘক্ষণ নজর রাখার বা ঘুমের অভাবের ফল মনে করেন। কিন্তু এক চোখের দৃষ্টি হঠাৎ ঝাপসা হলে তা হালকাভাবে নেওয়া ঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি চোখ বা শরীরের গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না করলে ভবিষ্যতে স্থায়ী দৃষ্টিহীনতার ঝুঁকি থাকে।
আমি করিনি! ভাঙা ফুলদানি সামনে রেখে এমন অস্বীকার অনেক বাবা-মায়েরই চেনা দৃশ্য। তবে শিশু কেন মিথ্যা বলে, তা শুধুই খারাপ চরিত্রের পরিচয় নয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি বয়সভিত্তিক মানসিক বিকাশ, পরিবেশ ও পারিবারিক প্রতিক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
ডিম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এতে রয়েছে ভিটামিন, খনিজ, প্রোটিন, ফ্যাট, ক্যারোটিনয়েডস, লিউটিন ও জিয়াজ্যান্থিনসহ নানা গুরুত্বপূর্ণ উপাদান। তাই শিশু থেকে শুরু করে বয়স্ক-সব বয়সীর জন্যই ডিম উপকারী। প্রশ্ন হচ্ছে, রোজার পর দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে খালি পেটে ডিম বা ডিমের তৈরি খাবার খাওয়া কি ঠিক? পুষ্টিবিদদের মতে, সারাদিন খাবার ও পানীয় থেকে বিরত থাকার কারণে শরীর অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে। এ সময় ইফতারে খালি পেটে ডিম বা ডিমের তৈরি খাবার খেলে শরীর দ্রু
চোখের পাতা লাফানো বা টলমল হওয়া অনেকেরই নজরে আসে না। সাধারণত এটি স্বাভাবিক ধরা হয় এবং অধিকাংশ মানুষ মনে করেন, এটি কোনো কারণ ছাড়া হয়ে থাকে এবং নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তবে কিছু ক্ষেত্রে চোখের পাতা লাফানো শারীরিক বা স্নায়ুবিষয়ক সমস্যার লক্ষণও হতে পারে।