যশোরের শার্শা উপজেলায় বেনাপোল এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রচণ্ড দাবদাহের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না সাধারণ মানুষ। একই সময়ে প্রভাবশালী মহল ‘ভিআইপি’ সুবিধায় সহজেই তেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম বাজারে মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনের পর অসংলগ্ন আচরণের অভিযোগে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বাগেরহাটের রামপাল উপজেলায় আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সুপেয় পানির দাবিতে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় ইয়ুথ হাব রামপাল, এফএফসিআর যুব সংগঠন ও অভিযান যুব সংগঠনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বাগেরহাট সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে জেলার বারাকপুর বাজার এলাকার সড়কে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ভারতের কেরালায় এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন তিন বাংলাদেশি যুবক। মঙ্গলবার (৩১ মার্চ ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে এদেরকে হস্তান্তর করেন।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর ইসলামপুর (দ্বীপ চর) এলাকার মাত্র ছয় মাস বয়সী শিশু নুসরাত আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে। নিষ্পাপ এই শিশুটির শরীরে ধরা পড়েছে টিউমার, ক্যান্সারসহ মারাত্মক রক্তশূন্যতা—যা তার কোমল জীবনের জন্য হয়ে উঠেছে ভয়াবহ হুমকি।
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক ও মাদকদ্রব্য বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যান্য মালামাল মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে বলে রাতে এক প্রেস নোটে বিজিবি জানিয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঝিনাইদহে ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শৈলকুপা উপজেলার বসন্তপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। সে সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমসের আলী (৭৫) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শমসের আলী হরিণাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি শহরতলী মুরারীদহ গ্রামে ছেলের বাড়িতে থাকতেন।
ভালোবাসার টানে একসঙ্গে পথচলা শুরু। সেই পথচলাই এখন তাদের পেশা, জীবন আর স্বপ্নের সঙ্গী। ভালোবেসে বিয়ে করা এক ভারতীয় ট্রাক (ডাবলু বি-৯১-৭২৩৩) চালক ও তার সহকারী (হেলপার) স্ত্রী রপ্তানি (আমদানি) পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারতের ঝাড়খণ্ড থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিরাপদে ৩০ মার্চ বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছেন। সীমান্ত বন্দরে এসে তাদের এই ব্যতিক্রমী প্রেম ও সংগ্রামের গল্প ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের গাড়াগঞ্জ সংলগ্ন মেসার্স জে. ভি. ফিলিং স্টেশন-এ এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী।
ঝিনাইদহে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি তেল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১মার্চ ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসন।
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আগামীকাল (১ এপ্রিল) ভোর থেকে শুরু হচ্ছে দুই মাসব্যাপী মধু আহরণ মৌসুম, যা চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এ বছর বন বিভাগ ১ হাজার ৮০০ কুইন্টাল মধু ও ৯০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ঝিনাইদহেও লেগেছে জ্বালানি তেলের সংকটের আঁচ। ডিপো থেকে জেলার তেলপাম্পগুলো পর্যাপ্ত তেল বরাদ্দ না পাওয়ায় জেলাজুড়ে দেখা দিয়েছে জালানি তেলের সংকট। এতে বিপাকে পড়েছেন মোটরসাইকেলে যাতায়াত নির্ভর কর্মজীবীরা। বিভিন্ন প্রাইভেট কোম্পানি কর্মীরা মোটরসাইকেলের জন্য চাহিদা মতো জালানি পাচ্ছেন না। ফলে ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্যের মার্কেটিং ও বিপণন।