নড়াইলে পেট্রোল পাম্প থেকে তেল না পেয়ে বাকবিতণ্ডার পর পাম্প ম্যানেজার মো. নাহিদ সর্দারকে (৩০) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা পাম্পের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন।
চুয়াডাঙ্গায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা ৭টি স্থলমাইন নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এসব মাইন নিষ্ক্রিয় করেন। এ সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে আরিয়া (৭) এবং রাফিয়া (৬) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করা হলেও আরিয়া নিখোঁজ রয়েছে।
কুষ্টিয়া সীমান্তের পৃথক তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। যে কর্মসূচি পরবর্তীতে কৃষিতে বিপ্লব এনেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণ কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রধানের দায়িত্ব পালনের বাইরের সময়টা কিন্তু এই খাল খনন কর্মসূচি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছিলেন।
সুন্দরবনের খলিশা ফুলের মধুর ব্যাপক চাহিদা থাকে। ক্রেতাদের কাছ থেকে অধিক দাম পাওয়ার লোভে। একদল মৌয়াল মাছ ধরার অনুমতি নিয়ে অপরিপক্ক চাক থেকে মধু কেটে শহরে এনে চড়া দামে বিক্রি করছে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচীর বাবার বাড়িতে ঈদে বেড়াতে এসে মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে গোসলে নেমে তাসমিয়া (১১) নামে এক শিশু নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন কৃষক আহত হয়েছেন। শনিবার (দুপুর ১২টার দিকে) উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ দুর্ঘটনা ঘটে।
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষ নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন।
কুষ্টিয়ার কুমারখালীতে রক্তাক্ত অবস্থায় তাইজুল ইসলাম তাজেম (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরায় তেল না পাওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
বাগেরহাটের চিতলমারীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আমির হামজা (২৫)-এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে নামাজে জানাজা শেষে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।
কুষ্টিয়ায় জুমার নামাজের পর এক আলোচনা সভায় জ্বালানিমন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলেছেন কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সাম্প্রতিক সহিংস সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে এলেও এলাকাজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় অন্তত ২০-৩০টি বসতবাড়িতে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।