ঝিনাইদহ সদর উপজেলায় বিভিন্ন ফুয়েল পাম্পে তদারকি অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে অবস্থিত বর্ষা ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালিত হয়।
ঝিনাইদহের চক্ষু হাসপাতালে দায়িত্বে অবহেলা, রোগী ও সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে এক অভ্যন্তরীণ কর্মীর বিরুদ্ধে। এতে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আলম খান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে থাকা দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। আকটকৃত আলম খান শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের মৃত হাসমত আলী খানের ছেলে।
সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও হামের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। চলতি বছরের জানুয়ারির শেষে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম শনাক্ত হওয়া ১১ জন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ১জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার বারইপাড়া ও কলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ এই তেল জব্দ করা হয়।
সারা দেশ সহ আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ব্যবহারের জন্য পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় মালামাল বিতরণ সোমবার থেকে শুরু হয়েছে। বোর্ডের সাধারণ শাখা থেকে এগুলো সরবরাহ হচ্ছে। নির্ধারিত তারিখে স্ব স্ব কেন্দ্রের মালামাল গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের অনুরোধ করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, মরহুম আরাফাত রহমান কোকো যতটা না জিয়া পরিবারের সন্তান, এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় ছিল তিনি একজন ক্রীড়া ব্যক্তিত্ব।
ঝিনাইদহের বিভিন্ন স্থানে গতকাল (রোববার) সন্ধ্যার পর শিলাবৃষ্টি হয়েছে। সে সময় শিলার পরিমাণ তুলনামূলক কম থাকলেও বৃষ্টির পরিমাণ ছিল বেশি। সন্ধ্যার পর জেলার মধ্যে কালীগঞ্জ উপজেলার কয়েকটি স্থান থেকে শিলাবৃষ্টির খবর পাওয়া যায়।
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে গিয়ে এনটিভির সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ উঠেছে। একই ঘটনায় জমির মালিককে একটি কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগও পাওয়া গেছে।
নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজ দুই শিশুর মধ্যে আরেক শিশু আরিয়া (৭)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর সোমবার বেলা ১২টার দিকে একই উপজেলার পারবিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীর তীর থেকে ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য দলাদলির জেরে সাহাবুল হত্যা মামলায় কালু, আবু তাহের, হাবিল ও মিলন নামে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
সুন্দরবনে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও দস্যুতার কাজে ব্যবহৃত মালামাল জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। সোমবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের মোংলা উপজেলার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই আস্তানা ধ্বংস করা হয়।
যশোরের বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বেনজিন খানকে আদালত চত্বরে প্রকাশ্যে অপদস্থ করার অভিযোগে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আইনজীবী সমিতি।
বাগেরহাট সদর উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে খাজনামুক্ত পান ক্রয়-বিক্রয় কালেকশন পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে পানেরহাটের শুভ উদ্বোধন করেন।