কুষ্টিয়া- রাজবাড়ি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের দবির মোল্লা গেট ও লাহিনী মোড় মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) দুপুরে জ্বালানি তেলের মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঝিনাইদহ জেলায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। জেলার ৩৬টি ফিলিং স্টেশনের মধ্যে বিভিন্ন উপজেলায় ছড়িয়ে থাকা পাম্পগুলোতে দিন দিন ভিড় বাড়ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এক থেকে দেড় কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যাচ্ছে।
কুষ্টিয়ার মিরপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া তিন রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।
নড়াইল কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে গতকাল শনিবার (২৮ মার্চ) সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আরিয়া (৭) ও শিশু রাফিয়া (৬)। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি শুরু করেন।
বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিদর্শন দিবস পালিত হয়েছে। রবিবার(২৯ মার্চ) সকালে শহরের খারদ্বার এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের সভাকক্ষে “সকল ধরনের বৈষম্য বন্ধে চাই রাজনৈতিক সদিচ্ছা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজনটি করা হয়।
নাগরিকের কথা নাটক প্রদর্শন করলো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা। রবিবার(২৯ মার্চ) বিকালে বাগেরহাটের রামপালের গৌরম্ভা আবাসন প্রকল্প মাঠে সচেতনতামূলক নাটক "নাগরিকের কথা" ও লোক সঙ্গীত প্রদর্শন করা হয়। আবাসন প্রকল্পে বসবাসকারী তিন শতাধিক নাগরিকের উপস্থিতিতে এই নাটকের আয়োজন করা হয়।
নড়াইল সদর উপজেলায় তেল না পেয়ে মের্সাস তানভীর পেট্রোল পাম্পের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাকবিতন্ডার পর ম্যানেজার নাহিদকে (৩০) ট্রাক চাপা দেয় চালক।
সুন্দরবনে বাঘ সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে বাগেরহাটে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সেমিনারে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
ঝিনাইদহ জেলায় চলমান জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। জেলার মোট ৩৬টি ফিলিং স্টেশনের মধ্যে সদর উপজেলায় ১৬টি, শৈলকুপায় ৫টি, হরিণাকুন্ডুতে ১টি, কালীগঞ্জে ৮টি, কোটচাঁদপুরে ৩টি এবং মহেশপুরে ৩টি স্টেশন রয়েছে। সংকট শুরু হওয়ার পর থেকেই এসব স্টেশনে তেল নিতে ভিড় বাড়ছে, বিশেষ করে মোটরসাইকেল চালকদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে।
যশোরের সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কের তানভির ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার দিবাগত রাতে ঘটে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মহান বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিতে বৃহস্পতিবার, শুক্র ও শনিবার টানা তিন দিন বন্ধ থাকার পর আবারও চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। তবে শনিবার (২৮ মার্চ) থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য।
জাতীয় পরিচয়ের অন্যতম প্রতীক জাতীয় পতাকা নির্ধারিত সময় অনুযায়ী উত্তোলন না হওয়ায় বরগুনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে চরম অবহেলার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়া শহরে পুরাতন একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন সংলগ্ন নারিকেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। দোকানে আগুন লাগার বিষয়টি টের পেয়ে স্থানীয় এক বাসিন্দা ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।