| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাগেরহাটে মাছ চুরির অভিযোগে চোখ তুলে ফেলার চেষ্টা

বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে আব্দুস শুকুর মৃধা (৫০) নামের এক ব্যক্তিকে হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে দিয়ে এবং চোখে গুরুতর আঘাত করে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আঙরা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

চার নবজাতক হাসপাতালে, দিশেহারা বাবা

বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী গ্রামের এক অসহায় পরিবারের গল্প এখন স্থানীয় মানুষের মুখে মুখে। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করা এই পরিবারের কর্তা মোঃ আলাউদ্দিন গোলদার, পেশায় একজন মুয়াজ্জিন।

বিস্তারিত...

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকালে শহরের ধানসিঁড়ি সম্মেলন কক্ষে মানবাধিকার কর্মী এ্যাড. মেহেরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম।

বিস্তারিত...

নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

নড়াইল-এর কালিয়া উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে কৃষ্ণপদ আর্চয্য (৭৩) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

জ্বালানি সংকটের অজুহাতে ট্রাকভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা

জ্বালানি তেলের সংকটের অজুহাতে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বাণিজ্যে প্রভাব পড়েছে। দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গন্তব্যভেদে ট্রাকভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা পর্যন্ত।

বিস্তারিত...

বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দলের সদস্যরা বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেছেন। এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সম্পর্কে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।

বিস্তারিত...

ঝিনাইদহে পৌর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পৌর ছাত্রদলের উদ্যোগে এক কর্মীসভা জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম জোরদার ও তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়

বিস্তারিত...

বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দল বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেছেন। এনডিসি দলের এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সম্পর্কে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।

বিস্তারিত...

শৈলকুপায় ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ রয়েল নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার (৫ এপ্রিল) উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

কুষ্টিয়া মেডিকেলে আরও এক শিশুর হামে মৃত্যু

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে ছয় মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে। রোববার (৫ এপ্রিল) বিকেলে টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায় বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. এএইচএম. আনোয়ারুল ইসলাম। শিশু রায়হানের বাড়ি সদর উপজেলার হরিপুরে, তার পিতা সোহাগ আলী।

বিস্তারিত...

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পাচার চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযানে চার শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে পাচারের সময় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

ঝিনাইদহে যমুনা টেলিভিশনের ১ যুগে পদার্পন উদযাপন

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের ১ যুগে পদার্পন উদযাপিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা একত্রিত হয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

বিস্তারিত...

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার বাগানমাঠ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

বিস্তারিত...

ধুমপান ও তামাকাজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইন রূপান্তরের দাবী

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবীতে ঝিনাইদ র‍্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে ২৬ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও এক অসুস্থ ব্যক্তির মাঝে মোট ২৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪