| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রাম বহিনোঙরে নোঙর করে রাখা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট।

বিস্তারিত...

ত্যাগের মহিমা ধারণ করে সুখে-শান্তিতে বসবাস করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আজকে ঈদের দিন, সবার জন্য আনন্দের দিন। ত্যাগের মহিমায় আমরা যেন মহিমান্বিত জীবনটাকে ধারণ করে সবাই সুখে শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ দেশে বসবাস করতে পারি - এটাই হোক আজকের দিনের প্রতিপাদ্য।

বিস্তারিত...

পুনাক ও সিএমপির আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদের বোনাস প্রদান

সিএমপি পুনাকের উদ্যোগে পুনাক কর্মী ও সিএমপির আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে বোনাস ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন স্থানীয় মুসল্লিরা। বুধবার (২৭ মে) সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার পার্ক এভিনিউ জাহাঙ্গীর টাওয়ারসংলগ্ন খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কাল চাঁদপুরের অর্ধশতগ্রামে ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বিস্তারিত...

ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টরকীকান্দা গ্রামে প্রবল ঝড়-তুফানে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মো. ফয়েজ (১১) নামে শিশুর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে সিমেন্টবহনকারী ট্রাকের ধাক্কায় মিম আক্তার (৮) নামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুর শহরের সৌন্দর্য বর্ধনে বিএনপির সভাপতির ফুলের গাছ রোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ‘গ্রীন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা শহরের সৌন্দর্য বর্ধনে শহরের বিভিন্ন রোড ডিভাইডারে ফুলগাছ রোপণের উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন।

বিস্তারিত...

চট্টগ্রাম থেকে মানবিক বাজারব্যবস্থার নতুন বার্তা

উৎসব এলেই নিত্যপণ্যের দাম বাড়ে—বাংলাদেশে দীর্ঘদিনের এই বাস্তবতার বিপরীতে এবার ভিন্ন এক উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে শুরু হয়েছে “ফেস্টিভ সেল” কর্মসূচি, যার মূল বার্তা—“দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের”।

বিস্তারিত...

জামালখানে ঈদ উপলক্ষে উপহার বিতরণ করলেন স্থানীয় নেতা রুবেল বড়ুয়া

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ২১ নম্বর জামালখান ওয়ার্ডে মানবিক উদ্যোগ হিসেবে “ভালোবাসার ঈদ উপহার” বিতরণ করা হয়েছে। স্থানীয় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন করেন চট্টগ্রাম নগরের সাবেক যুবদল নেতা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রুবেল বড়ুয়া।

বিস্তারিত...

জঙ্গল সলিমপুরকে আমরা আরেক রাষ্ট্র বানাতে দেব না: এসপি মাসুদ

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেছেন, চট্টগ্রামে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র বানাতে দেব না। সন্ত্রাসীরা যত চেষ্টাই করুক, আমরা তা প্রতিহত করব।

বিস্তারিত...

চাঁদপুরে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত

চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে ঝড়ের সময় সিএনজি চালিত অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল (৬০) নামে যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) বেলা ২টার দিকে হরিণা ফেরিঘাট-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চান্দ্রা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

গরুর শিংয়ের গুঁতোয় প্রাণ গেল গৃহবধূর

কুমিল্লার হোমনায় কোরবানির হাটে নিজের পালিত গরুর শিংয়ের গুঁতোয় আমেনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ঘাড়মোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ফেনীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশে শিশু রামিসা হত্যার বিচার দাবি

শিশু রামিসাসহ সকল শিশু-নারী ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জরুরী পরিস্থিতি ঘোষণা করে হাম নিয়ন্ত্রণের ব্যবস্থার দাবিতে ফেনী শহীদ মিনার চত্বরে সোমবার বিকেলে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪