চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর এলাকায় সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে বেধড়ক পিটুনিতে আহত আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে একই বাড়ির বাসিন্দা অভিযুক্ত সুমন পাটওয়ারী (২৮) পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকা থেকে সাজেদুল হক নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাঁর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা প্রায় দেড় হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীর মরদেহ খাটে পড়ে থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলায় অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে গাড়িচালক বাবু মোল্লা (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের রাউজানে প্রবাস থেকে স্বামী দেশে ফেরার মাত্র এক ঘণ্টার মধ্যে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুরপাড় এলাকায় বাড়ি থেকে কয়েকশ ফুট দূরে একটি গোসলখানা থেকে প্রিয়া শীল (২৬) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে দুটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ জুন) জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।
শিশু ধর্ষণ ও বলাৎকারের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে ব্যর্থ রাষ্ট্র কীভাবে একটি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে ভূমিকা রাখে—এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গলায় ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলার পর অভিযুক্ত যুবদল নেতা আল-আমিন ছৈয়ালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা শাখা তাকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করার প্রতিবাদে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১ জুন) মন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর জেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে লক্ষ্মীপুরের ৬টি উপজেলার অসহায় পরিবারের মাঝে নগদ ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।
কুমিল্লা সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি বাসে আগুন দিয়েছেন স্থানীয়রা। সোমবার (১ জুন) সকাল দশটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং আমতল এলাকায় এই ঘটনা ঘটে।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে এ পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন এ তথ্য জানিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রোববার (৩১ মে) রাতে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও মালিকবিহীন লাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয়।