চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রোববার (৩১ মে) রাতে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও মালিকবিহীন লাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয়।
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শিশু হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আল-আমিন ছৈয়াল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবু হানিফ।
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার একটি বাসা থেকে মনিকা আক্তার সোমা (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কাজীর দেউড়ির ২ নম্বর গলির মান্নান ভবনের দ্বিতীয় তলার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নগরের বাকলিয়ায় শারীরিকভাবে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. জামাল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) দুপুরে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে মাদকমিশ্রিত জুস খাইয়ে কিশোরীকে ধর্ষণ করা হ
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।
কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই স্থান ও একই সময়ে দুই পক্ষের কর্মসূচির ঘোষণায় স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
কক্সবাজারের চকরিয়ায় প্রেমিকের বাড়ি থেকে এক তরুণীকে উদ্ধারের সময় তাকে মারধরের অভিযোগে আলোচনায় এসেছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরকানুল ইসলাম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান—একই পরিবারের তিনজনই রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন, যা সহজ কোনো বিষয় নয়।
চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাস ও থ্রি-হুইলার লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন তালতল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (২৯) নামে এক ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) শিশুটির বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে বাঘারবাড়ি ও শরীয়তউল্লাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়।
পবিত্র ঈদুল আজহার দিনে চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরিফে নেমে এসেছে শোকের ছায়া। আওলাদে রসুল (দ.), গাউছুল আযম মাইজভাণ্ডারী হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (রহ.) প্রপৌত্র সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনা