| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্ত্রীকে হত্যা করে মরদেহ নিয়ে হাসপাতালে স্বামী

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। জিজ্ঞাসাবাদের জন্য তার মাকেও থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রাঘাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে (৪ জুন) বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। নিহতরা হলো সদরের আতাহার গ্রামের মো. রাব্বিলের ছেলে আবদুল্লাহ (১৭), শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের দুবাইপ্রবাসী আব্দুর রবের স্ত্রী মাহমুদা বেগম

বিস্তারিত...

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা, হামলা ও লুটপাটের অভিযোগ

লক্ষ্মীপুরে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বিস্তারিত...

দুপুর ১২টা থেকে রাত ৯টা শপিংমল খোলা রাখতে ব্যবসায়ীদের অনুরোধ

জ্বালানি সাশ্রয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল খোলা রাখার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন বিপণিকেন্দ্র ও অ্যাসোসিয়েশনের নেতারা। আগ্রবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স

বিস্তারিত...

নোয়াখালীতে মেকানিকের দোকান থেকে ইয়াবা-গাঁজাসহ আটক ১

নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব মহব্বতপুর এলাকায় একটি মেকানিক দোকানে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা, ৭ কেজি গাঁজা ও নগদ অর্থসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

কুমিল্লায় ভূমি সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে পদুয়ার বাজারে মানববন্ধন ও সড়ক অবরোধ

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে মিথ্যা মামলায় কারাগারে থাকা বিএনপি নেতা জহির উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ জুন) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিস্তারিত...

সমাজ উন্নয়ন ও মানবকল্যাণের প্রত্যয়ে সবুজ সংঘ ক্লাবের স্মরণীয় উৎসব!

একটি সংগঠন তখনই একটি জনপদের গর্বে পরিণত হয়, যখন তার কার্যক্রম কেবল আনুষ্ঠানিকতা কিংবা বিনোদনের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সমাজের কল্যাণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করার শক্তিতে রূপ নেয়।

বিস্তারিত...

অস্তিত্বহীন মসজিদের নামে সরকারী বরাদ্দ, বিএনপি নেতাকে শোকজ

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে সরকারি উন্নয়ন বরাদ্দ পাওয়ার জন্য জনস্বার্থহীন ও অস্তিত্বহীন ধর্মীয় প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করার অভিযোগে নুর হোসেন চৌধুরী আরজু নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

বিস্তারিত...

মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি। মুক্তিযুদ্ধের বিপক্ষে যদি কোনো দল বা ব্যক্তি, যেই হোক না কেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করে, তাহলে প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান হবে। কিন্তু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে অসম্মান করতে দেওয়া হবে না। প্রয়োজনে তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে।”

বিস্তারিত...

বুড়িশ্চর বদল চৌধুরী বাড়ি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে অভিযান

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের বদল চৌধুরী বাড়ি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সংস্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বিস্তারিত...

চন্দ্রগঞ্জে নয়, সদর উপজেলাতেই থাকতে চায় বশিকপুরবাসী

লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত না করে সদর উপজেলার সঙ্গেই স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বশিকপুর ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ডাকাত আতঙ্কে নির্ঘুম লক্ষ্মীপুরবাসী, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বিস্তারিত...

হালিশহরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মুদিদোকানদারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে হালিশহর আবাসিক এলাকার বি-ব্লক পাবলিক স্কুল মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরের হাইমচর উপজেলা-এ এজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওমর ফারুক (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪