শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের উদ্ভাবনী তুলে ধরতে চাঁদপুর মেডিকেল কলেজে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের ছাদে খুবই মনোরম পরিবেশে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুইবছর পর ২২ সেপ্টেম্বর থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। এতে জেলার ৮ উপজেলা দল অংশগ্রহণ করবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক সস্মেলন কক্ষে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে আয়োজন উপলক্ষ্যে অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।
:চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিক্রির জন্য নষ্ট মাংস ফ্রিজে রাখার অপরাধে চাঁদপুরের মতলবে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫। ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক এ আসরে অংশ নিয়েছে দেশের ৬৪টি জেলা। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়।
নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে বেপরোয়া গতির একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন (৪৯) নিহত হয়েছেন। এ সময় বাসের আরো অন্তত ১২ যাত্রী আহত হয়।
সাজেক থেকে ফেরার পথে জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ পর্যটক আহত হয়েছেন। এরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
চাঁদপুর শহরের প্রধান খেলার মাঠগুলো দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করে সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজনৈতিক ফেলোবৃন্দ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
লক্ষ্মীপুরে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা মামলায় জড়ানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো. বাহার উদ্দিন ভেন্ডারের পরিবার। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা সুধারাম থানার সামনে ঢাকা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
চট্টগ্রামের চন্দনাইশে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এক শ্রমিকের সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুরে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যাতিত খাবার বাজারজাতকরণসহ অন্যান্য অপরাধে ৩ খাবার উৎপাদন প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুরে কোষ্ট গার্ডের পৃথক অভিযানে জব্দকৃত ৬০ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) বিকেলে শহরের ইচলি এলাকায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে প্রেসব্রিফিংয়ে এসব তথ্যের বিষয়টি নিশ্চিত করেন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিএম তানজীমুল ইসলাম।
লক্ষ্মীপুরে দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুলড্রেস বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ধাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুলড্রেস তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে মোট ১৫০০ শিক্ষার্থীর মধ্যে ড্রেস বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠার পর এই প্রথম শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের উদ্ভাবনী তুলে ধরতে চাঁদপুর মেডিকেল কলেজে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের ছাদে আয়োজিত মেলায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রণ করে। মেলার এই উদ্ভাবনী বিষয়গুলোর বিভিন্ন দিক সর্বসাধারণের জন্য তুলেধরেন দলভিত্তিক শিক্ষার্থী ও দল প্রধান।