| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাকলিয়ায় গ্যারেজ মালিককে খুন, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৩৪) নামে এক ব্যক্তি খুন হয়েছে।

বিস্তারিত...

কুমিল্লায় মা-মেয়ে হত্যাকাণ্ড, কবিরাজ আটক

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র‌্যাব। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম- আবদুর রব (৭৩)। তিনি শরীফপুর এলাকার বাসিন্দা এবং কবিরাজি ব্যবসা করেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন

লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ফিতা কেটে লাইব্রেরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিস্তারিত...

চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের পুরান বাজারে পণ্য বিক্রিতে প্রতারণাসহ মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বিস্তারিত...

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

চাঁদপুর সদরের হানারচরে সাড়ে ৯শ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭১ হাজার টাকাসহ ইউপি সদস্যের স্ত্রী এবং আরেক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

বিস্তারিত...

কক্সবাজার সমুদ্রে নিখোঁজ মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মৃত জুহায়ের আয়মান আহনাফ বগুড়া পৌরসভার কাটনারপাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শরিফুল ইসলামের সন্তান। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য মুশফিকুর রহিমের ভাতিজা।

বিস্তারিত...

কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

দুই পক্ষের সংঘর্ষ : হাটহাজারী থানার ওসিকে প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পরদিন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ সেপ্টম্বর) রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরিবর্তে থানার দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে।

বিস্তারিত...

ধর্মীয় ভাবগাম্ভীর্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শুভ মধু পূর্ণিমা পালন করেছেন।

বিস্তারিত...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক, ১০ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে মোহাম্মদ আহনাফ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিস্তারিত...

‘স্থানীয়রাই চবির জমিদার’ মন্তব্যে পদ খোয়ালেন জামায়াত নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জমির মালিকানা নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিস্তারিত...

১ আনা স্বর্ণের লোভে শিশুকে অপহরণ ও হত্যাচেষ্টা

লক্ষ্মীপুরের কমলনগরে সাড়ে সাত হাজার টাকা মূল্যের একআনা স্বর্ণের রিংয়ের লোভে পড়ে তাহমিনা আক্তার সাদিয়া (৮) নামে এক শিশুকে অপহরণের পর হত্যাচেষ্টা অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

মেধাবী হাসিবের কলেজে ভর্তির দায়িত্ব নিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক

লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র নাজিম উদ্দিন হাসিব এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকায় তার পড়াশোনার দায়িত্ব নিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন।

বিস্তারিত...

ফটিকছড়িতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ এক সন্ত্রাসী আটক

লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামের ফটিকছড়িতে বিদেশি অস্ত্র, গুলি, মুঠোফোন এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে সেনাসদস্যরা। শনিবার রাত থেকে রোববার সকাল আটটা পর্যন্ত উপজেলার খিরাম আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা পার্শ্ববর্তী লেলাং ইউনিয়নের দুটি বাড়িতে অভিযান চালায়।

বিস্তারিত...

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ১১ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ১১ কারবারিকে গ্রেপ্তার ও ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪