চাঁদপুরে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্টজালের আনুমানিক মূল্য কোটি টাকা।
এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম (মাসুদ), তার ছেলে, মেয়ে, জামাতা, বেয়াইসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন।
বুধবার (৯ জুলাই) রাতে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে ওইদিন দুপুরে তাকে ঢাকার লালবাগ থানার বিজিবি মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদে পানি বৃদ্ধিতে বুধবার (৯ জুলাই) রাত ৮টা থেকে একযোগে চালু করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট।
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে শতাধিক গ্রাম পানির নিচে। ২০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ১৫ দিনের কর্মসূচি গ্রহণ করেছেন
টানা বৃষ্টিপাত এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু হয়েছে। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় এই মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত তিন যাত্রীর ব্যাগ থেকে প্রায় ১৫ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), কাস্টমস, বিমানবন্দরের নিরাপত্তাকর্মী ও বিমানবাহিনীর টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। বন্যায় আটকেপড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুরে পরশুরামে এক গর্ভবতী নারীকেও উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয় পরশুরাম মডেল থানা পুলিশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র পাশে দাঁড়িয়েছেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র পিতার হাতে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ২২৩ মিলি বৃষ্টিপাত হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে জেলায় ১ দিনে পানি বেড়েছে ১৯ সেন্টিমিটার। পনি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।
ফেনীতে টানা ভারি বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি স্থানে ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
বুধবার (৯জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে ২০২৫-২০২৬অর্থ বছরের বাজেট ঘোষনা করেন পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন।