| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ০৫:৪৪:৩৭:পূর্বাহ্ন  |  ১৭৫৪১৮৬ বার পঠিত
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
ছবির ক্যাপশন: চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

📍 চাঁদপুর প্রতিনিধি | রিপোর্টার্স২৪ 

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার হয়েছে। বুধবার (৯ জুলাই) দিনগত রাত পৌনে ৩টার দিকে তাদেরকে উপজেলা সদরের হামিদিয়া জুট মিলস্ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন-জুট মিলস্ এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে জুট মিলস্ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও স্থানীয়ভাবে তৈরী তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্ত করা হয়। গেল বছর ৪ সেপ্টেম্বর হতে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে যৌথ বাহিনী।



📎 রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪