| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নোয়াখালীতে মায়ের সামনে প্রাণ গেল শিশুর

নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সামনে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়ামিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুর আড়াইটার দিকে সোনাপুর–চেয়ারম্যানঘাট মহাসড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকার ডাক্তার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি জাহিদ-সাধারণ সম্পাদক সোহেল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে আরিফুল ইসলাম জাহিদকে সভাপতি, সোহেল দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং আশিকুর রহমান আশিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিস্তারিত...

আনসার ও ভিডিপি প্রশিক্ষকের তৎপরতায় চোর আটক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলার দাগনভূঞা উপজেলা প্রশিক্ষক আবু সাঈদ মাতুব্বর মোটরসাইকেল ও বৈদ্যুতিক মোটর চুরির ঘটনায় সাখাওয়াত হোসেন (৩২) নামের এক চোরকে গত শনিবার আটক করে থানায় হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত জেলা কমিটি নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ। কমিটি বাতিলের দাবিতে রোববার (৩ মে) সকালে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ বণ্টনের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।

বিস্তারিত...

অন্যের নামে চালের বস্তা বাজারজাত করায় ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে নিজেদের মিলের বস্তার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের মিলের নাম ও ঠিকানা সম্বলিত বস্তায় চাল বাজারজাত করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা সদর থেকে শুরু করে কুমিল্লা লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে দাফনের ১৪ মাস পর কৃষকদল নেতার মরদেহ উত্তোলন

লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কবর থেকে শাহাদাত হোসেন পরাশ নামে এক কৃষকদল নেতার মরদেহ উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে রোববার (৩ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

বিস্তারিত...

চট্টগ্রাম বিমানবন্দর থেকে প্রায় ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

দেবিদ্বারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

এমপির মধ্যস্থতায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বুকে টেনে নিলেন অধ্যক্ষ

নোয়াখালী সরকারি কলেজে ভাঙচুর ও শিক্ষকের সঙ্গে অসদাচরণের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিরোধের অবসান হয়েছে। শনিবার (২ মে) বিকেলে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের উদ্যোগে কলেজ অধ্যক্ষের কক্ষে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

চট্টগ্রামে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২ মে) নগরীর শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা।

বিস্তারিত...

কুমিল্লায় ‘ক্রাইম সেটাপ’ নামে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ

কুমিল্লা নগরীতে ‘ক্রাইম সেটাপ’ নামে একটি নতুন কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গ্যাংটির সদস্যরা গোমতী নদীর তীরবর্তী এলাকায় সশস্ত্র মহড়া চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

বিস্তারিত...

পাকা ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাকা ধান পানিতে ডুবে যেতে দেখে জমির আইলে লুটিয়ে পড়ে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় লোকজন জানান, কৃষক আহাদ এবার বোরো মৌসুমে ধারদেনা করে ছয় বিঘা ধান রোপণ করেছিলেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

গণভোটের রায় অমান্য করার প্রতিবাদে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে গণমিছিল করেছে ১১ দলীয় জোট। শনিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় দক্ষিণ তেমুহনী এলাকায় ১১–দলীয় জোটের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান বাজার ঘুরে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

বিস্তারিত...

খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা চাই বছর জুড়ে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আমাদেরকে তুলে ধরবে এই বিশ্বাস আমাদের রয়েছে। আগামী দিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় এগিয়ে থাকবে সেই প্রত্যাশা রইল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪