| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জামায়াত নেতা ড. রেজাউল করিমের সুস্থতায় দোয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিমের সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়ার আয়োজন করা হয়।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে শেষ হলো জাতীয় পুষ্টি সপ্তাহ

রাঙ্গামাটিতে শেষ হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ। পার্বত্য অঞ্চলে উৎপাদিত মৌসুমি ফল ও শাকসবজি নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে পুষ্টির ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

বিস্তারিত...

জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন চসিক মেয়র

নগরীতে ভারী বর্ষণে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেগুলো পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম তদারকি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা.শাহাদাত হোসেন।

বিস্তারিত...

স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনিকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে গিয়ে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

বিস্তারিত...

হলে পানি ঢোকায় বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা

টানা ভারি বর্ষণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় ডুবে গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক কেন্দ্রে মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা নেয়া হয়েছে। এমনকি পরীক্ষাকেন্দ্রে পানি ঢুকে যাওয়ায় শিক্ষার্থীদের হাঁটুপানিতে বসে এবং দাঁড়িয়ে কষ্ট করে পরীক্ষা দিতে হয়েছে।

বিস্তারিত...

নোয়াখালীতে ট্রাক্টর-ভ্যানের সংঘর্ষ, নিহত ১

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে গাছবাহী ট্রাক্টর ও ধান মাড়াই মেশিনবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে মহব্বত মিয়া (৩৫) নামের একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) আনিছ আল মাহমুদ নিহতের বিষয়ে নিশ্চিত করেন।

বিস্তারিত...

নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শাকিল মাহমুদ (৩১) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন।

বিস্তারিত...

চাঁদপুরে মেয়াদ ছাড়া ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরি করায় জরিমানা

চাঁদপুর শহরে অন্যের প্যাকেট ব্যবহার, খুচরা মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে টাইলস,ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরির অপরাধে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‌্যালি উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও সভা

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বিস্তারিত...

চট্টগ্রামে মাইক্রোবাস খাদে , নিহত তিন

মঙ্গলবার (২৮ এপ্রিল) আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে

বিস্তারিত...

চলন্ত কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ২ যাত্রী আহত

কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস-এ পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের চারটি দাঁত ভেঙে যাওয়াসহ গুরুতর জখমের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কক্সবাজার রুটে চলাচলরত ট্রেনটিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) ও মোহাম্মদ আবু সাঈদ (৪০)।

বিস্তারিত...

দাগনভূঞায় সুপ্রীম সীডের হীরা-২১ ধানের মেগা মাঠ দিবস

দাগনভূঞা উপজেলায় শতাধিক কৃষকদের নিয়ে সুপ্রীম সীডের হীরা-২১ জাতের ধানের মেগা মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের আয়োজনে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

পরিচ্ছন্নতাকর্মীদের বীমার আওতায় আনল লক্ষ্মীপুর পৌরসভা

পরিচ্ছন্নতা কর্মীদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে তাদের জীবনবীমার আওতায় এনেছে লক্ষ্মীপুর পৌরসভা। ১৫ বছর মেয়াদি এক লাখ টাকার জীবনবীমার প্রথম কিস্তি পরিশোধ করেছে পৌরসভা। বাকি কিস্তির অর্ধেক পৌরসভা এবং বাকি অর্ধেক পরিচ্ছন্নতাকর্মীরা পরিশোধ করবেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪