| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দাগনভূঞায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু

দাগনভূঞা পৌরসভা ও এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচ্ছন্ন পৌরসভা গড়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।

বিস্তারিত...

বাংলাদেশ সকল মত ও ধর্মের মানুষের জন্য নিরাপদ ভূমি: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে, এই দেশ সকল মত ও ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ভূমি। রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে, যেন বিশ্ব দরবারে একটি ইতিবাচক বার্তা পৌঁছানো যায়। আর তা নিশ্চিত করতে পারলে ভারতের নির্বাচন-পরবর্তী নেতিবাচক শঙ্কাগুলো আর থাকবে না।

বিস্তারিত...

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এর উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আতিয়ার রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল। একইসঙ্গে ভিসি কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

বিস্তারিত...

চাঁদপুরে মাদকে জড়িত গ্রেপ্তার ৫

চাঁদপুরের কচুয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে টাস্কফোর্সের বিশেষ ব্লক-রেইড অভিযানে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও নগদ অর্থ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

কুমিল্লায় ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (০৫ মে) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিস্তারিত...

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। পারস্পরিক সহযোগিতা, তথ্যের সঠিক প্রবাহ এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ক্লাবের যাত্রা শুরু

পাহাড়ি জনপদে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চর্চাকে আরও গতিশীল করতে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ১৯ সদস্যবিশিষ্ট নবগঠিত “বিজ্ঞান ক্লাব”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ মে) সকালে কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এ ক্লাবের যাত্রা শুরু হয়।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত জেলা কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পৌরসভা, কাঠালতলী ও বনরূপা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। সোমবার (৪ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের কাঠালতলী এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

বাবুরহাটে বোতলজাত সয়াবিন মজুদ, ৪ প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বোতলজাত সয়াবিন মজুদ ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে লুৎফুন্নাহার রোমানা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড এলাকার রজবেন্নেছা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

খাল দখল, অবৈধ স্থাপনা ও ময়লা ফেলার বিরুদ্ধে কঠোর অবস্থানে চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি খাল-নালা পরিষ্কার কার্যক্রম তদারকির পাশাপাশি অবৈধ দখল ও নাগরিক অসচেতনতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

বিস্তারিত...

এলজিইডি প্রকৌশলীকে মারধর: ঠিকাদারের ম্যানেজার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এলজিইডির এক প্রকৌশলীকে মারধর ও ধাওয়া করার ঘটনায় দায়ের করা মামলায় ঠিকাদারের ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়।

বিস্তারিত...

বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিল পুলিশ

কুমিল্লার আদর্শ সদর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি রেজাউল কাইয়ুমকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। পরে তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে বের হয়ে নিজ বাসায় ফিরে যান।

বিস্তারিত...

অবশেষে শুরু হলো মাতারবাড়ি বন্দরের জেটি ও টার্মিনাল নির্মাণকাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজারের মহেশখালীতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ির মূল অবকাঠামো নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৩ মে) থেকে বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জেটি ও টার্মিনাল নির্মাণের এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব

বিস্তারিত...

বৃষ্টির মধ্যেই ঢালাইয়ের কাজ

খাগড়াছড়ির ক্যাম্পাসে বৃষ্টির মধ্যেই ধারক দেয়ালের ঢালাই কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রোববার (৩মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও কাজ বন্ধ না রেখে শ্রমিকদের দিয়ে ঢালাই কার্যক্রম চালাতে দেখা যায়। সরেজমিনে দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শহীদ মিনারের পাশের পুকুরপাড় ও সীমানা প্রাচীরের মাঝামাঝি স্থানে নির্মাণাধীন ধারক দেয়ালে কাজ চলছিল। তবে সেখানে কোনো তদারকি কর্মকর্তার উপস্থিতি ছিল না; শুধুমাত্র ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরাই কাজ করছিলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪