নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মাইক বাজিয়ে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছেন মো. আলো (৩৩) নামে এক যুবক। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই যুবক। ঘটনাস্থল থেকে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করেছে পুলিশ
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মো. নাছির (৪৫) নামে এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। তিনি বিষয়টি থানার ওসিকে সরেজমিন তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়ার জন্য আদেশ দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশে টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার সঙ্গে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রামের রাউজানে একদিনের ব্যবধানে ফের গুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমশের পাড়ায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেন নিয়ে পুরোনো বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রাম-এর পশ্চিমপাড়া, পূর্বপাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লক্ষ্মীপুর শহরের রামগতি সড়কে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে আরেক অটোরিকশার নিচে পড়ে জাহিদ হাসান রাব্বি (২৬) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক হত্যাকাণ্ডে চার সন্দেহভাজনকে আটক করার তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে পুলিশ ও র্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নিহতের পরিবার দ্রুত হত্যার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে।
চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে র্যাব। হত্যাকাণ্ডে জড়িত আসামিও র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন। তবে গ্রেপ্তার আসামির সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাত তখন তিনটা বাজে। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে মামাতো ভাই আশরাফুর রহমানসহ হেঁটেই বাড়ি ফিরছিলেন কাউসারুজ্জামান (৩৬)। নানার ঘর থেকে ২০০ মিটার দূরে এলে রাতের আঁধারে তাদের দুজনকে ঘিরে ধরে ১০ থেকে ১২ অস্ত্রধারী সন্ত্রাসী। এরপর কাউসারুজ্জামান ও আশরাফু
ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ২০২৬ -২০২৯ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে সিদ্দিক আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী নির্বাচিত হয়েছেন।
নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে অপহরণের পর নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মো. আবু বকর সিদ্দিক (৩৫) উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের চাপরাশি বাড়ির মৃত হাজি আমিন উল্লাহর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসার জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে সহযাত্রীর কিল-ঘুসিতে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার হলে এক পরীক্ষার্থীর মাথার ওপর সিলিং ফ্যান খুলে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীর মাথার একপাশ কেটে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।