রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম ও সীমান্তবর্তী দুমদুমিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া দুটি মিনি পাওয়ার টিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দাগনভূঞা উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) কেন্দ্রের শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় দাগনভূঞায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া আলী আকবর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জুন) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মধ্য দিয়ে। দলের প্রথম ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চাঁদপুরের ফুটবলপ্রেমীরাও।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২২ বছর বয়সী এক নারীর পেট থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ৩ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে।
৫ বছরের শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করার মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন।
সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এক হত্যা মামলায় গ্রেপ্তারের পর চাঁদপুরের মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাস থেকে মেহেদী হাসান (১৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়।
নোয়াখালীর সোনাইমুড়ীতে দূর সম্পর্কের ভাগনের সঙ্গে স্ত্রীর পালিয়ে বিয়ে করার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক কুয়েত প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আনোয়ার। পরে দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা কারাতে একাডেমির সহযোগিতায় আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২ জনকে পুরস্কৃত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতাল পরিচালনায় ব্যর্থতার অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে ক্লোজড করা হয়।
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচী, ৫বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন এ স্লোগানে প্রধানমন্ত্রীর ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপকূলীয় জেলা নোয়াখালীর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে ৫ বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
‘স্মার্ট লেনদেন, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে ব্যাংকের চাঁদপুর নতুন বাজার শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।