| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মেঘনায় বালু উত্তোলনের সময় ড্রেজার জব্দ, আটক ৩

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ডেজার জব্দ করা হয়েছে। এ সময় আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

দাগনভূঞায় নিজ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফেনীর দাগনভূঞা পৌর শহরে নিজ বসতঘর থেকে ইমরান আহমেদ রিফাত (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করিমপুর এলাকার ইউনুস ডাক্তার বাড়ির নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

মামলা প্রত্যাহার সহ ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ

চাঁদপুরের ফরিদগঞ্জে সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থক ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এবং মামলার বাদীকে গ্রেপ্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

হরিণ ধরতে গিয়ে শিকারি নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে সর্তা বিট এলাকায় হরিণ শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এক শিকারি নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজানের হলুদিয়া রাবারবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগী আটক

লক্ষ্মীপুরের রামগতিতে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লক্ষ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

বিস্তারিত...

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বাড়াতে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে শনিবার সকালে র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বিস্তারিত...

বিয়ের চার দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বিয়ের মাত্র চার দিন পর বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন চাঁদপুরের প্রিয়ন্ত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতায় প্লাটিনাম অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলার বাসু বাজার এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিমু আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) আগ্রাবাদে বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

নিষিদ্ধ ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ১৮ জনকে থানায় হস্তান্তর ছাত্রদলের

নোয়াখালী জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

তারেক রহমানের প্রত্যয় বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসুন : এমপি শেখ ফরিদ

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এ অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হওয়া মানেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার যে প্রত্যয়, তার বাস্তবায়ন।

বিস্তারিত...

বিএনপি এখন আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসীরুদ্দীন পাটোয়ারী

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মুখ্য সংগঠক সারজিস আলম। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।

বিস্তারিত...

নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল, সংখ্যা বেশি দেখে সরে গেল পুলিশ

নোয়াখালী সদর উপজেলায় শেখ হাসিনার সমর্থনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগ। মিছিলের শুরুতে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকলে একপর্যায়ে পুলিশ সরে যায়।

বিস্তারিত...

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় ১৩ দিনেই চার্জশিট

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ১৩ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ পরীক্ষা, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪